আইন আদালত

খানসামায় একরামুল হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

  • 10:58 am - June 01, 2023

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ব্যবসায়ী একরামুল হক (৬০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে খানসামা পুলিশ। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বুধবার (৩১ মে) সকালে এই দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের ১। বাসন্তী রানী রায় (৫০), স্বামী অবিনাশ চন্দ্র রায়, ২। অনন্ত কুমার রায়(২৮), পিতা অবিনাশ চন্দ্র রায়।

জানা যায়, নিহত একরামুল হক উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ঘটু মিয়ার ছেলে। নিহত একরামুল পুলেরহাটসহ উপজেলার বিভিন্ন গ্রামে ফেরি করে ভাঙরী সংগ্রহ করে এবং খাদ্যদ্রব্য বিক্রি করতেন। গত ১৩ নভেম্বর ২০২২ তারিখে ভুট্টা চাষী মিজানুর রহমান নিহত ব্যক্তির মরদেহ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে ছুটে আসেন এলাকাবাসী ও পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর ২০২২ তারিখে একরামুল হক (৬০) এর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। এরপর ময়নাতদন্তের রিপোর্ট আসে। সেই রিপোর্টে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর গত ১৫/০৪/২০১৩ তারিখে ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

আসামী বাসন্তী রানী তাহার শয়ন ঘরের পিছনে আর্থিক বিনিময়ে শারিরীক মেলামেশা করতে যায়। শারিরীক মেলামেশা করার নিমিত্তে ভিকটিম মৃত একরামুল হক যৌন উত্তেজক ০২(দুই) টি ট্যাবলেট সেবন করে এবং সাথে পুরুষাঙ্গ শক্ত করার নিমিত্তে কথিত একধরনের মালিশের তেলও নিয়ে যায়। আসামী বাসন্তী রানী রায় ও ভিকটিম একরামুল হক মেলামেশার জন্য উদ্যত হলে বয়স্ক একরামুলের পুরুষাঙ্গ প্রস্তুত হয় না। ফলে একরামুল বারংবার বাসন্তীকে উক্ত মালিশ তেল পুরুষাঙ্গে মালিশের অনুরোধ করে। কিন্তু দীর্ঘ সময় মালিশের পরও যখন পুরুষাঙ্গ প্রস্তুত হয় না তখন বাসন্তী বিরক্ত হয় এবং মালিশের তেলের বিকট গন্ধে আরও ত্যক্ত বিরক্ত হয়। অপরদিকে বাসন্তীর ছেলে অনন্ত কুমার রায় হটাৎ বাড়িতে চলে এসে মায়ের কুকীর্তি দৃষ্টি গোচর হতে পারে এই শঙ্কা নিয়ে বাসন্তী তাড়াতাড়ি যৌনকার্য সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছিল। ভিকটিম একরামুল হকের পুরুষাঙ্গ যৌনকার্য করার জন্য প্রস্তুত না হলে সব মিলিয়ে বাসন্তী বিরক্ত হয়ে ভিকটিম একরামুল হককে ধাক্কা দিলে বৃদ্ধ একরামুল পাশে থাকা বাসন্তীর শ্রয়ন ঘরের বাশের খুটির সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করে। পরে একরামুল হককে মৃত বলিয়া বুঝিতে পারিয়া বাসন্তী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং ভয়ে কপিতে থাকে। পরে তাহার ছেলে অনন্ত কুমার রায় বাড়িতে আসলে মা ও ছেলে শলা পরামর্শ করিয়া বাড়ির নিকট হতে মৃত দেহটি বাড়ি হতে অনুমান ১০০ গজ দূরে জনৈক শহিদুল ইসলামের কর্তিত ধান ক্ষেতে ফেলে আসে।

এছাড়া তিনি আরো জানান, আসামি বাসন্তী ও অনন্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষ হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au