আন্তর্জাতিক

লংমার্চে যোগ দিচ্ছেন ইমরান খানের দুই ছেলে!

  • 8:53 am - November 11, 2022

সরকারবিরোধী লংমার্চে যোগ দিচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের দুই ছেলে। এমন আশাবাদ ব্যক্ত করে পাকিস্তান পিপলস পার্টির পাঞ্জাব শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মুর্তজা বলেছেন, আমরা আশা করছি ইমরান খানের ছেলেরা তাদের বাবার লাহোর থেকে শুরু করা লংমার্চে যোগ দেবেন।

বৃহস্পতিবার লন্ডন থেকে পাঞ্জাবের রাজধানীতে কাসিম খান এবং সুলাইমান ঈসা খানের আগমনকে স্বাগত জানান পিটিআই নেতা মুর্তজা। তিনি আশা প্রকাশ করে বলেন যে, খানের দুই ছেলেই ওয়াজিরাবাদ থেকে পুনরায় শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দেবেন।

মুর্তজা বলেন, লংমার্চে ইমরান খানের ছেলেরা শ্রমিকদের সন্তানদের পাশাপাশি হাঁটতে দেখে আনন্দিত হবে। প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের ঘরে ইমরান খানের এ দুই ছেলের জন্ম। এ জুটির বিচ্ছেদের পর দুই ছেলে মায়ের সঙ্গে যুক্তরাজ্যেই বসবাস করেন।

ইমরান খানের ওপর হামলার খবরে তাদের ওপর দিয়ে কেমন ঝড় বয়ে গেছে সেটি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। ব্রিটিশ টিভি উপস্থাপক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেছেন, তার ওপর হামলার খবর শোনার পর তার দুই ছেলে ‘খুবই উদ্বিগ্ন’ হয়ে পড়েছিল।

গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে পৌঁছেই তিনি তার দুই ছেলে ও সাবেক স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আহত হলেও তিনি নিরাপদ আছেন এই খবর পাওয়ার পর তারা স্বস্তি প্রকাশ করেছেন বলে জানান তিনি।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক মন্ত্রী মিয়া আসলাম ইকবাল লাহোর বিমানবন্দরে ইমরানের দুই ছেলেকে স্বাগত জানিয়েছেন। পরে তারা বাবার সঙ্গে দেখা করতে জামান পার্কে ইমরানের বাড়িতে যান। ইমরান খানের দুই ছেলে সর্বশেষ ২০১৬ সালে পাকিস্তানে গিয়েছিলেন।

আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছিলেন ইমরান খান। এর পর গত বৃহস্পতিবার সেই লংমার্চ পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছলে ইমরানের ওপর হামলা হয়। এর পর লংমার্চ থেমে যায়।

কিন্তু এ আন্দোলন চালিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইমরান খান। বৃহস্পতিবার ফের শুরু হয় লংমার্চ যাত্রা। এক সপ্তাহের মাথায় সেখান থেকেই ফের সরকারবিরোধী আন্দোলন শুরু করেছেন তিনি। ইমরান খান ভিডিও ভাষণে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে লংমার্চ চলবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au