খেলাধুলা

কাতার বিশ্বকাপই শেষ : মেসি

  • 5:51 am - October 07, 2022

ক্যারিয়ারে সবকিছুই পাওয়া হয়েছে লিওনেল মেসির। সাতবার ব্যালন ডি’অর জেতা চাট্টিখানি কথা নয়। কিন্তু সাতটি ব্যালন ডি’অর তার সোনালি ক্যারিয়ারেরই সাক্ষ্য বহন করছে। অথচ, এত কিছুর পরও কোথায় যেন তার আক্ষেপ, একটি বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি বিশ্বসেরা এই ফুটবলারের।

চারটি বিশ্বকাপ এরই মধ্যে খেলে ফেলেছেন। একবার ফাইনালেও উঠেছিলেন। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে আক্ষেপে পুড়তে হয়েছে। কিন্তু সোনালি ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার একমাত্র সাফল্য, ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়। কাতার বিশ্বকাপে খেলতে নামলেই সেটা হয়ে যাবে তার পঞ্চম বিশ্বকাপ আসর। বয়সটাও তো বেধে রাখার মত নয়, ৩৫ পেরিয়ে গেছে।

সুতরাং, লিওনেল মেসি জানিয়ে দিলেন- এটাই তার শেষ বিশ্বকাপ। এরপর আর্জেন্টিনার জার্সিকে গুডবাই জানিয়ে দেবেন তিনি। নভেম্বরের ২০ তারিখ কাতারে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপের মূল আসর। মেসি স্বীকার করে নিয়েছেন, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামার আগে দারুণ স্নায়ুচাপে ভুগছেন তিনি।

স্টার প্লাসের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে লিওনেল মেসি বলেন, ‘অবশ্যই এখানে বেশ কিছু উদ্বেগ এবং স্নায়ুর চাপ কাজ করছে। কারণ, এটাই আমার শেষ বিশ্বকাপ।’

এই প্রথম পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার বিশ্বকাপের পর তার ক্যারিয়ার নিয়ে সরাসরি মুখ খুললেন। তবে, মেসি এটা নিশ্চিত করেননি যে, কাতার বিশ্বকাপের পরপরই তিনি জাতীয় দল থেকে অবসরে যাবেন কি না। শুধু জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। অর্থ্যাৎ, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় তাকে দেখা যাবে না।

টানা ৩৫টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপ খেলতে কাতার যাচ্ছে আর্জেন্টিনা। রেকর্ড ৩৫ ম্যাচ অপরাজিত থাকার ফলে বিশ্বকাপ নিয়ে এবার তাদের প্রত্যশাটাও আকাশছোঁয়া। তাছাড়া ব্রাজিলের মত শক্তিশালী দলকে হারিয়ে তারা কোপা আমেরিকার শিরোপা জিতেছিল।

মেসি জানিয়ে দিলেন, অনেকগুলো সুযোগ মিস করার পর এবার আর্জেন্টিনা একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘একটা বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে। প্রতিটি ম্যাচই হয় খুব কঠিন। ফেবারিটরা সব সময় জয় নিয়ে মাঠ ছাড়তে পারে না।’

নিজেদের অবশ্য ফেবারিট ভাবছেন না মেসি। তিনি বলেন, ‘আমি জানি না, আর্জেন্টিনা ফেবারিট কি না। তবে, আর্জেন্টিনা সব সময়ই বিশ্বকাপ জয়ের দাবিদার। কারণ, দেশটির ফুটবল ইতিহাস। এখন তো বিশ্বকাপ জয়ের জন্য আরো বেশি দাবিদার। কারণ, আমরা এখন সে পথেই রয়েছি। তবে, আমরা ফেবারিট নই। আমি মনে করি, এখানে আরও দল আছে, যারা আমাদের ওপরে রয়েছে।’

১৯৭৮ এবং ১৯৮৬ সালে দুটি বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। এরপর ১৯৯০ এবং ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা। এবারের বিশ্বকাপে তারা রয়েছে গ্রুপ ‘সি’তে। ২২ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর তাদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো এবং পোল্যান্ড।

নিজের অবস্থা নিয়ে মেসি বলেন, ‘শারীরিকভাবে আমি নিজেকে বেশ ভালো মনে করছি। এই বছর শুরুর আগে একটি ভালো একটি প্রি-মৌসুম কাটিয়েছি। যা আগের বছর আমি করতে পারিনি। ভালো শুরু করাটাই সবচেয়ে বড় কাজ। এখন যা করতেছি, তা হলো মানসিক দিকে অনেক বেশি ফোকাস করা এবং নিজের মধ্যে ইচ্ছাশক্তিকে আরও বাড়িয়ে তোলা।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au