আন্তর্জাতিক

ইরাকের সর্বোচ্চ নেতা হতে চাওয়া কে এই মোকতাদা আল-সদর?

  • 6:43 am - September 05, 2022
ইরাকের সর্বোচ্চ নেতা হতে চাওয়া কে এই মোকতাদা আল-সদর?

ঢাকা: ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি। কিন্তু ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর গত দুই দশকে মোকতাদা আল-সদর দেশটির বিকল্প নেতা হয়ে উঠেছেন।

সর্বশেষ সাধারণ নির্বাচনে তার দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সর্বোচ্চ আসন পেয়েছে। শেষ পর্যন্ত সরকার গঠন করতে ব্যর্থ হলেও দেশটির ক্ষমতার কেন্দ্র এই শিয়া নেতাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। খবর রয়টার্স ও আল-জাজিরার।

শিয়াদের পবিত্র শহর হিসেবে পরিচিত ইরাকের নাজাফে জন্মগ্রহণ করেন মোকতাদা আল-সদর। তখন দেশটিতে বাথ পার্টির শাসন চলছিল।

প্রেসিডেন্ট ছিলেন আহমেদ হাসান আল-বকর আর ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। সদরের বাবা মোহাম্মদ সাদিক আল-সদর ও শ্বশুর মোহাম্মদ বাকির আল-সদর ছিলেন প্রভাবশালী শিয়া নেতা।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সমালোচনা করায় ১৯৯৯ সালে সাদিক আল-সদরকে হত্যা করা হয়।

এর আগে ১৯৮০ সালে বাকিরও সাদ্দামের হাতে নিহত হন। তাদের শহিদ ও গরিবের দরদি মনে করেন বহু শিয়া।

বাগদাদের সদর সিটি মোকতাদা আল-সদরের বাবার নামে করা হয়। একসময় শহরটির নাম সাদ্দাম সিটি ছিল। এ শহরই মোকতাদা আল-সদরের শক্তির কেন্দ্রস্থল। এখান থেকেই তিনি ইরাকজুড়ে শিয়াদের নেতৃত্ব দিয়ে থাকেন।

সাদ্দামকে উৎখাতে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করলে শিয়াদের একটি অংশ মার্কিন বাহিনীকে সহযোগিতা করে।

তবে শিয়া হয়েও সে পথে যাননি মোকতাদা আল-সদর। তিনি যুক্তরাষ্ট্রের বিরোধিতা শুরু করেন। ২০০৪ সাল থেকে তার মিলিশিয়া বাহিনী মাহদি আর্মি মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। রাস্তার পাশে পুঁতে রাখা বহু বোমা হামলার জন্য তার বাহিনীকে দায়ী করা হয়।

মার্কিন আগ্রাসনের আগে তেমন পরিচিত ছিলেন না মোকতাদা আল-সদর। কিন্তু মার্কিন বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি আলোচনায় চলে আসেন।

তিনি দখলদারবিরোধী প্রতিরোধ লড়াইয়ের প্রতীকে পরিণত হন। এরই ধারাবাহিকতায় তিনি ইরাকের রাজনীতিতে চালকের আসনে চলে আসেন।

সদরের মাহদি আর্মিকে সবচেয়ে বড় হুমকি মনে করে যুক্তরাষ্ট্র। এদিকে আগ্রাসনের সময় মধ্যপন্থী শিয়া নেতা আবদুল মজিদ আল-খোয়েইকে নাজাফে আনেন আমেরিকানরা।

উদ্দেশ্য ছিল তার মাধ্যমে শিয়াদের সমর্থন আদায়। তিনি ২০০৩ সালে খুন হন। এ হত্যার নেপথ্যে সদরের হাত ছিল বলে সন্দেহ করে যুক্তরাষ্ট্র; যদিও তিনি বিষয়টি অস্বীকার করেন।

২০০৪ সালে গ্রেফতারি পরোয়ানা জারি করে দখলদার মার্কিন বাহিনী জানায়, তারা সদরকে জীবিত অথবা মৃত আটক করবে।

শুধু যুক্তরাষ্ট্রেরই বিরোধিতা নয়, শিয়া হয়েও ইরানবিরোধী রাজনীতি করছেন মোকতাদা আল-সদর। জাতীয়তাবাদী রাজনীতি করা সদর নির্যাতন-নিপীড়নের মুখেও কখনো ইরাক ছেড়ে যাননি।

যদিও তার সহকর্মী অনেক রাজনীতিকই ইরাকে মার্কিন আগ্রাসনের পর ইরান ও আমেরিকার নির্বাসিত জীবনযাপন ছেড়ে দেশে ফেরেন।

যুক্তরাষ্ট্র ইরাক থেকে পাততাড়ি গোটানোর পর ইরানসমর্থিত শিয়া গোষ্ঠীগুলোই এখন সদরের মূল প্রতিদ্বন্দ্বী।

ইরানের প্রতি ইরাকি জনগণের অসন্তোষের বিষয়টি সামনে আনেন মোকতাদা আল-সদর। এই শিয়া নেতা বলেন, তিনি কখনো ইরাককে তেহরানের কবজায় যেতে দেবেন না।

গত বছরের নির্বাচনে মোকতাদা আল-সদরের দল ৩২৯ আসনের পার্লামেন্টে সর্বাধিক ৭৩টি আসন পায়। আগের নির্বাচনে আসনসংখ্যা ছিল ৫৪। নির্বাচনের প্রায় ১০ মাস হতে চললেও ইরাক কোনো সরকার পায়নি। মার্কিন আগ্রাসনের পর এই প্রথম দীর্ঘ সময় ধরে দেশটিতে কোনো সরকার নেই।

গত ২৯ আগস্ট মোকতাদা আল-সদর বলেন, নিয়ন্ত্রণহীন রাজনৈতিক অচলাবস্থার কারণে তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন এবং তার সব প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন।

সদর আগেও বেশ কয়েকবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন, যদিও বরাবরই তিনি রাজনীতিতে সক্রিয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au