অর্থনীতি

ভারতীয় বন্দরগুলোয় আটকানো হচ্ছে চীনা পণ্য

  • 6:58 am - July 01, 2020
ভারতীয় বন্দরগুলোয় আটকানো হচ্ছে চীনা পণ্য

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বন্দরগুলোয় চীন থেকে আমদানীকৃত পণ্যের পাহাড় জমছে। কারণ দেশটির সরকার সেগুলো খালাসের অনুমতি দিচ্ছে না। ভারত ও চীনের মধ্যকার সীমান্ত উত্তেজনার পর যেমনটি আশঙ্কা করা হয়েছিল, তা-ই হলো। শেষ পর্যন্ত সাপ্লাই চেইনকেও এর জের টানতে হচ্ছে। ফলে চীনের সঙ্গে সীমান্ত বিরোধের নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে ভারতের অর্থনীতিতে। খবর ব্লুমবার্গ।

ভারতের ওষুধ খাতের কাঁচামাল অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) থেকে শুরু করে জনপ্রিয় মোবাইল ফোনগুলোর যন্ত্রাংশ—দেশটির উৎপাদকরা প্রায় সবই আমদানি করেন চীন থেকে। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক অচলাবস্থায় তাদের আমদানীকৃত কাঁচামালগুলোও আটকা পড়েছে বন্দরে। সবচেয়ে বড় কথা হলো, ঠিক কী কারণে চালান ছাড় করা হচ্ছে না, তা আমদানিকারকদের সুনির্দিষ্টভাবে জানানোও হচ্ছে না।

ভারতের ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান দিনেশ দুয়া বলেছেন, ‘কাস্টমস কর্তৃপক্ষ চীন থেকে আসা চালানগুলো ছাড় করছেন না। কেন এসব চালান ছাড় করা হচ্ছে না, তারও ব্যাখ্যা দিচ্ছেন না তারা। পাঁচদিন ধরে এ অবস্থা চলছে। বর্তমানে আমরা একেবারে অসহায় অবস্থায় রয়েছি। কারণ চীন ছাড়া বিকল্প উৎসও নেই আমাদের।’

নেক্টর লাইফসায়েন্সেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দুয়া জানান, ওষুধ কোম্পানিগুলোকে বর্তমানে কোনো কারণ ছাড়াই প্রতিদিন সাড়ে ৩ লাখ রুপি ডেমারেজ চার্জ গুনতে হচ্ছে। এ অচলাবস্থার সুরাহার জন্য তিনি ওষুধ ও বাণিজ্য মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠালেও কোনো কাজ হয়নি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইলেকট্রনিক পণ্য উৎপাদকরাও। বন্দর থেকে যন্ত্রাংশ ছাড় করা না হলে তারা আর কতদিন উৎপাদন চালিয়ে যেতে পারবেন, সে বিষয়েও সন্দিহান। আর এমন এক সময়ে এ সংকট তৈরি হলো, যখন করোনা ভাইরাসের লকডাউন শেষে মাত্রই উৎপাদনে ফিরতে শুরু করেছে কারখানাগুলো।

চীন থেকে আমদানীকৃত কাঁচামাল ছাড়করণ না হলে ভারতীয় উৎপাদকরা অনেকটাই বিপাকে পড়বেন। কিছু পরিসংখ্যান দেখলেই সেটা পরিষ্কার হয়ে যাবে। ভারত তাদের মোট বাল্ক ড্রাগ ও ইন্টারমেডিয়েটের ৭০ শতাংশই চীন থেকে আমদানি করে। দেশটিতে উৎপাদিত ইলেকট্রনিক পণ্যের ৩৭ শতাংশ, কনজিউমার ইলেকট্রনিকস পণ্যের ৪৫ শতাংশ এবং শীতাতপ নিয়ন্ত্রক ও রেফ্রিজারেটরের ৪৪ শতাংশ যন্ত্রাংশ চীন থেকে আসে।

ভারতের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সঙ্গেই। গত বছর তারা চীন থেকে প্রায় ৬ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে রফতানি করেছে ১ হাজার ৮০০ কোটি ডলারের পণ্য।

ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, সীমান্ত দ্বন্দ্বের যে রেশ দ্বিপক্ষীয় বাণিজ্যে পড়েছে, তাতে আখেরে সবচেয়ে বেশি ভুগতে হবে ব্যবসা খাতকেই। স্বনির্ভর ভারত বিনির্মাণে জোর দেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন এখন কঠোর মান নিয়ন্ত্রণ পদক্ষেপের দিকে ঝুঁকছে। এছাড়া তারা চীন থেকে পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর পরিকল্পনাও করছে। মোদি প্রশাসন এতই চীনবিদ্বেষী হয়ে উঠেছে যে সোমবার জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার দোহাই দিয়ে ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে তারা।

এদিকে ভারতের এমএসএমই খাতবিষয়ক মন্ত্রী নিতিন গডকরি রবিবার বলেন, চীন থেকে আমদানীকৃত পণ্য দেশের বন্দরে আটকে দেয়ায় সেসব ভারতীয় ব্যবসায়ী বেশি ক্ষতিগ্রস্ত হবেন, যারা সীমান্তে উত্তেজনা শুরুর আগেই কার্যাদেশ দিয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au