আন্তর্জাতিক

মোদি-শাহ’র সঙ্গে সৌরভের সাক্ষাৎ নিয়ে ফের জল্পনা

  • 7:47 am - August 14, 2022

গেল বছর ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে আচমকা সৌরভের শরীর খারাপ হয়ে যাওয়ায় তাকে ঘিরে রাজনৈতিক জল্পনার অবসান ঘটেছিল সাময়িক ভাবে। তবে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের একবার সৌরভকে নিয়ে জল্পনা তুঙ্গে। জানা গেছে, রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। এই সাক্ষাৎ ঘিরে এখন জল্পনা ছড়িয়েছে রাজধানীর রাজনৈতিক মহলে।

জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ভারতীয় খেলোয়াড়দের সংবর্ধনার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানেই নাকি ছিলেন সৌরভ। শুধু তাই নয়, মোদি-শাহের সঙ্গে সেই অনুষ্ঠানে সৌরভের কথা হয় বলেও জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে আইসিসি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ। এই আবহে মোদি-শাহের সঙ্গে সৌরভের কথা বলার বিষয়টির সঙ্গে ক্রিকেট প্রশাসনের প্রসঙ্গ জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও উপস্থিত ছিলেন সেখানে। ভারতীয় ক্রিকেট প্রশাসন মহলে বেশ প্রভাব রয়েছে অনুরাগ ঠাকুরের।

এদিকে, ইতিমধ্যেই বিসিসিআই’তে সৌরভ ও অমিত পুত্র জয় শাহের মেয়াদ শেষ হয়েছে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই আবহে ক্রিকেট প্রশাসন নিয়েই সৌরভের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের কথা হয়েছে বলে দাবি করা হচ্ছে একটি রিপোর্টে। যদিও এই বিষয়ে বিসিসিআই সভাপতি বা বিজেপির তরফে কিছুই বলা হয়নি। তবে সৌরভ যদি বিসিসিআই সভাপতি পদে বহাল থাকেন সেক্ষেত্রে তিনি আইসিসি সভাপতি হতে পারবেন না।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au