আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা চৌকিতে গোলাগুলি, সেনাসহ নিহত ৫

  • 6:32 am - August 11, 2022

জম্মু-কাশ্মীরের রজৌরির নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতের তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তবে এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বিচ্ছিন্নতাবাদীদের দুই সদস্যও নিহত হয়েছেন। খবর এনডিটিভির। জানা গেছে, রজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। এক সেনা কর্মকর্তা বলেন, আশপাশের এলাকায় আরও কয়েক জন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই চৌকিতে হামলাকারীরা আত্মঘাতী দলের সদস্য। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তারা পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সদস্য। তবে ওই এলাকায় সাম্প্রতিক সময়ে জইশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর তৎপরতাও নজরে এসেছে। ২০১৬ সালের ২ জানুয়ারি দেশটির পাঞ্জাবের পাঠানকোট সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় বিচ্ছিন্নতাবদীরা। প্রায় ১৮ ঘণ্টা ধরে চলতে থাকা লড়াইয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়। এরমধ্যে ৬ ছিলেন নিরাপত্তারক্ষী। একজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। সে সময় নিহত হয় ৬ হামলাকারীও।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au