আন্তর্জাতিক

পুতিনের বান্ধবী আলিনার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • 6:22 am - August 03, 2022

রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা এখনো অব্যাহত আছে। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই প্রেমিকার নাম আলিনা মারাতোভনা কাবায়েবা। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ মঙ্গলবার এ নিষেধাজ্ঞা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। ব্যক্তিগত জীবন বরাবরই পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন পুতিন। সিএনএন জানিয়েছে, আলিনার সাথে রুশ নেতা পুতিনের রোমান্টিক সম্পর্ক রয়েছে।

এর আগে আলিনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। বিবৃতিতে মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে, ‌‘নেতা, কর্মকর্তা, জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা রুশ ফেডারেশন সরকারের পরিচালনা পর্ষদে থাকার জন্য এই নিষেধাজ্ঞা’। ৩৯ বছরের আলিনার সাথে রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও যুক্তরাষ্ট্র সরকারের বিবৃতিতে বলা হয়েছে। আলিনা একসময় রাশিয়ার সংসদ স্টেট ডুমার সদস্য ছিলেন।

এখন তিনি জাতীয় মিডিয়া গ্রুপের প্রধান। উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তার জের ধরে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র, তার মিত্র দেশ ও সংস্থাগুলো। তার জেরে পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়াও।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au