আন্তর্জাতিক

দোনেৎস্কে রুশ সেনাদের সঙ্গে তীব্র লড়াইয়ে ইউক্রেন

  • 5:24 am - July 31, 2022

দোনেৎস্কের খেরসনসহ দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় রুশ বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চলছে বলে দাবি করছে ইউক্রেন। গত ২৪ ঘণ্টায় ১৭০ রুশ সেনা হত্যার করেছে ইউক্রেন। শনিবার খেরসনে সাতটি ট্যাংকসহ দুটি রুশ অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে বলে জানায় কিয়েভ। শনিবার বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, নিয়েপার নদীর ওপর দিয়ে খেরসনে প্রবেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

আগেও ধ্বংস করা হয়েছিল ওই নদীর তিনটি সেতু। ফলে পূর্বাঞ্চল ও ক্রিমিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন রুশ সেনারা। পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার মিসাইল ব্যবহার করে মিলছে সাফল্য, এমন দাবি জেলেনস্কি বাহিনীর। তবে কিয়েভের দাবি নিয়ে এখনো কিছু জানানো হয়নি মস্কোর তরফ থেকে। দোনেৎস্ক থেকে সাধারণ মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, দোনেৎস্ক অঞ্চল থেকে বাধ্যতামূলকভাবে সবাইকে সরে যেতে হবে। দয়া করে সরে যান।

তিনি আরও বলেন, সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এখন দোনেৎস্ক থেকে যত মানুষ সরে যাবে রাশিয়ার সেনারা তত কম মানুষকে হত্যা করতে পারবে। তিনি আরও বলেন, আমরা আপনাদের সহায়তা করব। আমরা রাশিয়া না। আমরা সর্বোচ্চ সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করব এবং রাশিয়ার আতঙ্ক কমিয়ে দেব।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au