খেলাধুলা

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ভারতের কাছে হার ওয়েস্ট ইন্ডিজের

  • 8:35 am - July 23, 2022

ভারতের ছুড়ে দেওয়া ৩০৯ রানের বড় লক্ষ্য তাড়া করে প্রায় জিতেই ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি বাংলাদেশের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া দলটি শেষ বল পর্যন্ত জিইয়ে রেখেছিল লড়াই। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি। পোর্ট অব স্পেনে রুদ্ধশ্বাস প্রথম ওয়ানডেতে ভারতের কাছে মাত্র ৩ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শিখর ধাওয়ানের ভারত।

মোহাম্মদ সিরাজের করা শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। হাতে ৪ উইকেট। শেষ বলে টাইয়ের জন্য দরকার পড়ে ৪, জিততে হলে ছক্কা। সিরাজ দারুণ এক ইয়র্কার দিলে রোমারিও শেফার্ড পায়ে লাগিয়ে নিতে পারেন বাই থেকে মাত্র এক রান। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। অধিনায়ক শিখর ধাওয়া একটুর জন্য সেঞ্চুরি পাননি, ৯৯ বলে ১০ বাউন্ডারি আর ৩ ছক্কায় করেন ৯৭ রান।

এছাড়া শুভমান গিল ৫৩ বলে ৬৪, শ্রেয়াস আয়ার ৫৭ বলে ৫৪, দীপক হুদা করেন ৩২ বলে ২৭ রান। ক্যারিবীয়দের পক্ষে দুটি করে উইকেট নেন আলজেরি জোসেফ আর গোদাকেশ মোতি। জবাবে শুরুতেই শাই হোপকে হারালেও কাইল মায়ার্স আর শামারাও ব্রুকসের ১১৭ রানের জুটিতে রান তাড়ায় ভালোভাবেই এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রুকস ৬১ বলে ৪৬, মায়ার্স ৬৮ বলে ৭৫ করে আউট হন। চার নম্বরে নামা ব্রেন্ডন কিংও করেন ৫৪ রান।

শেষদিকে ম্যাচ জমিয়ে তুলেন আকিল হোসেন আর রোমারিও শেফার্ড। তবে ৩৩ বলে তাদের ৫৩ রানের ঝড়ো জুটিটি বিফলে গেছে। আকিল ৩২ বলে ৩২ আর শেফার্ড ২৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর আর ইয়ুজবেন্দ্র চাহাল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au