খেলাধুলা

ক্যারিবিয়ানদের তৃতীয়বার হোয়াইটওয়াশের লজ্জা দিল টাইগাররা

  • 6:02 am - July 17, 2022

ওয়ানডে সিরিজে তৃতীয়বারের মতো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর আগে ২০০৯ ও ২০২০ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। প্রতিবারই সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। শুধু হোয়াইটওয়াশই করেনি বাংলাদেশ, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে টানা ১১টি ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে টাইগাররা। গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ৪ উইকেটের।

ক্যারিবীয়দের দেয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। এই ওপেনার ১৩ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন আলজারি জোসেফের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে। শান্তর বিদায়ের পর লিটন দাসকে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন তামিম ইকবাল। যদিও লম্বা করতে পারেননি নিজের ইনিংস। বাঁহাতি ওপেনারকে বিদায় নিতে হয় গুডাকেশ মটির বলে ক্যাচ দিয়ে ৩৪ (৫২) রান করেন।

তামিমের ফেরার পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেঁধে ৬২ বলে লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। বরাবর ৫০ (৬৫) রান করে গুডাকেশের বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরলেও জয়ের ভীত গড়ে দেন লিটন। আফিফ হোসেনের ব্যাট এদিন হাসেনি। ২ বলে খেলে ফিরেছেন রানের খাতা খোলার আগে গুডাকেশের বলে বোল্ড হয়ে। এর পর মোসাদ্দেক হোসেন ১৯ বলে ১৯ রান করে ফেরেন গুডাকেশের বলে ক্যাচ দিয়ে।

মাহমুদউল্লাহ রিয়াদ একপ্রান্ত আগলে রাখলেও ২৬ রান করতে খেলেন ৬১ বল। শেষ পর্যন্ত নিকোলাস পুরানের বলে ক্যাচ দেন উইকেট-রক্ষক শাই হোপের হাতে। রিয়াদ বিদায় নিলেও মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে নুরুল হাসান সোহান দলকে জয় এনে দেন ১ ওভার ৩ বল বাকি থাকতে। সোহান ৩২ (৩৮) ও মিরাজ অপরাজিত থেকেছেন ১৬ (৩৫) রানে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au