ঢাকা: বঙ্গবন্ধুর সমাধিতে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা ও ফরিদউদ্দিন সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের দুইশত শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক।
শনিবার (২ জুলাই) দুপুরের দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সমাধিতে শ্রদ্ধা শেষে কমিশনার হাসিবুর রহমান মানিক সাংবাদিকদের জানান, পদ্মা সেতু উদ্ভোধনের দিন এতিম শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরনের সময় তাদের ওয়াদা করি পদ্মা সেতু এবং বঙ্গবন্ধুর সমাধি সৌধ দেখাবো।
মানিক বলেন, এরই ধারাবাহিকতায় আজ স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা ও ফরিদউদ্দিন সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের দুইশত শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু সমাধিতে আসা। এ সফরের মধ্য দিয়ে শিক্ষার্থীদেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রতি তাদের ধারনা বাড়বে।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা সম্পর্কে জানা উচিত। প্রতিটি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা।
এসময় এক শিক্ষার্থী বলেন, আমরা কখনো ভাবিনি বঙ্গবন্ধুর মাজার দেখতে পারবো। হাসিবুর রহমান মানিক ভাইয়ের জন্য আজ আমরা পদ্মা সেতু ও বঙ্গবন্ধুর সমাধি দেখতে পেরে খুবই ভালো লাগছে।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগন্জের টুঙ্গিপারার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এর সহধর্মীনি ডাঃফারজানা ইয়াসমিন মিলা। ঢাকা দক্ষিন সিটি অসংখ্য নেতাকর্মী সহ ফরিদউদ্দিন সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, মানিক সরকার সহ সকল শিক্ষকগন।