আন্তর্জাতিক

যুদ্ধবিমান নিয়ে প্রথমবার বাবা-মেয়ের জুটি

  • 5:52 am - July 06, 2022

ইতিহাস গড়লেন বাবা-মেয়ে। ভারতের সামরিক ইতিহাসে প্রথমবার বাবা-মেয়ে জুটি হিসেবে নির্দিষ্ট ফর্মেশনে যুদ্ধবিমান উড়িয়েছেন বিমান বাহিনীর কমান্ডার সঞ্জয় শর্মা ও মেয়ে ফ্লাইয়িং অফিসার অনন্যা শর্মা।  মঙ্গলবার দিল্লি ডিফেন্স রিভিও তাদের টুইটার একাউন্টে বাবা-মেয়ের যুগল ছবি পোস্ট করে তাদের অভিনন্দন জানায়। ছবির ক্যাপশনে লেখা হয়, আপনি যে কোনো সময় তরুণ হতে পারেন। বাবা কমান্ডার সঞ্জয় শর্মা ও মেয়ে ফ্লাইয়িং অফিসার অনন্যা শর্মা জুটি বেধে যুদ্ধবিমান উড়িয়েছেন। বিদার বিমানঘাঁটি থেকে হক এজেটি ইয়ার ফর্মেশনটি তারা উড়িয়েছেন।

গত ৩০ মে বাবা এবং মেয়ের ফাইটার পাইলট জুটি সেই ইতিহাস গড়ে। কর্ণাটকের বিদার বিমানঘাঁটিতে ব্রিটিশ হক-১৩২ অ্যাভভান্সড জেট ট্রেনার্স বিমানের ফর্মেশনে উড়িয়েছেন সঞ্জয় শর্মা ও মেয়ে অনন্যা শর্মা। কিন্তু সেই ঐতিহাসিক ঘটনা এক মাসেরও বেশি লাইমলাইটের আড়ালে ছিল। অবশেষে গতকাল মঙ্গলবার বাবা এবং মেয়ের ছবি ছড়িয়ে পড়ে। যে ঘটনাকে নিজের ‘জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন’ বলে উল্লেখ করেছেন  কমান্ডার সঞ্জয় শর্মা।

ভারতের সামরিক ইতিহাসে ফর্মেশনে বাবা এবং ছেলের যুদ্ধবিমান উড়ানো একাধিক নজির আছে। কিন্তু বাবা এবং মেয়ের ক্ষেত্রে এতদিন সেই শূন্যস্থান ছিল। বিমান বাহিনীর যুদ্ধবিমানে পাইলট হিসেবে নারীদের অন্তর্ভুক্তিতে ছাড়পত্র দেওয়ার সাত বছর পর সেই শূন্যস্থান পূরণ হলো। নাম গোপন রাখার শর্তে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত বছর ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট হিসেবে যোগ দেন অনন্যা। তার বাবা ১৯৮৯ সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au