আন্তর্জাতিক

কর্মী সংকট: যুক্তরাষ্ট্রে একদিনে ৬ শতাধিক ফ্লাইট বাতিল

  • 1:21 pm - June 30, 2022
কর্মী সংকট: যুক্তরাষ্ট্রে একদিনে ৬ শতাধিক ফ্লাইট বাতিল

ঢাকা: কর্মী সংকটের কারণে যুক্তরাষ্ট্রে একদিনে ৬৬৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার(২৮ জুন) ফ্লাইট বাতিলের ফলে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।

এয়ারলাইন ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুসারে, মঙ্গলবার দেশটিতে ৬৬৯টি ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের দুর্ভোগ এখানেই শেষ হয়নি। ছয় শতাধিক ফ্লাইট বাতিল ছাড়াও বিলম্বিত হয়েছে অন্তত ৪৩২টি ফ্লাইট।

ডেল্টা এয়ারলাইনস বাতিল করেছে ১৯২টি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে ৮০টি। ইউনাইটেড এয়ারলাইনস বাতিল করেছে ১১৩টি ফ্লাইট এবং বিলম্বিত তালিকাভুক্ত রয়েছে ৪৩টি। আমেরিকান এয়ারলাইনস বাতিল করেছে ৫১টি এবং বিলম্বিত ৭২টি ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের বিমান যোগাযোগ খাত গ্রীষ্মের শুরু থেকে বিভিন্ন সমস্যায় পড়েছে। বিশেষ করে কর্মী স্বল্পতার কারণে কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইনসগুলো।

মহামারিতে বিমান যাতায়াত কমে আসার কারণে বিভিন্ন কোম্পানি অনেক কর্মী ছাঁটাই করেছিল। কিন্তু এখন চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী স্বল্পতায় ভুগতে শুরু করেছে এয়ারলাইনসগুলো।

নিউ ইয়র্ক টাইমস-এর ভ্রমণবিষয়ক সম্পাদক অ্যামি ভিরশাপ বলেছেন, সবচেয়ে বড় ইস্যু হলো কোম্পানিগুলোর সামর্থ্য নেই। পাইলট, টিএসএ, চেকপয়েন্ট, এয়ারপোর্টের ভেন্ডর, ব্যাগেজ হ্যান্ডলার, গ্রাউন্ড স্টাফ বা ফ্লাইট অ্যাটেন্টডেন্টসের সংখ্যা প্রয়োজন অনুসারে বাড়াতে পারেনি। কর্মী নিয়োগেও তারা জটিলতায় পড়ছে।

আসন্ন ৪ জুলাইয়ের ছুটির দিনে ফ্লাইট জটিলতা আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন পরিবহনমন্ত্রী পিট বুটিগিয়েগ এয়ারলাইনসগুলোকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au