খেলাধুলা

ম্যারাডোনার মৃত্যু: বিচার হবে আট স্বাস্থ্যকর্মীর

  • 6:29 am - June 23, 2022

ফুটবল জাদুকর দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেলেন আটজন মেডিকেল স্টাফ। তাদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে। বুধবার আদালত যে রায় দিয়েছে, তাতে এই আটজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবার তাদের বিচার হবে। প্রসঙ্গত, ২০২০ সালে ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। জানা যয়, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। তবুও এই মৃত্যু ঘিরে অনেক তথ্য উঠে এসেছে। ম্যারাডোনার মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই। যে তালিকায় ছিলেন তার দুই কন্যাও। তারাই বাবার মৃত্যু নিয়ে মামালা করেন।

ম্যারাডোনার মৃত্যু নিয়ে পরবর্তী শুনানি এবং দোষীদের বিচারের জন্য এরপর কোনও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে প্রসিকিউটররা বলেছেন, ম্যারাডোনার চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি ছিল। আর রোগীকে তার ভাগ্যের উপর ফেলে রাখা হয়েছিল। রক্ত জমাট বাঁধার জন্য মস্তিষ্কের অস্ত্রোপচার থেকে সুস্থ হওয়ার সময় এবং কয়েক দশক ধরে কোকেন ও অ্যালকোহলে আসক্তির সঙ্গে লড়াই করার পর ম্যারাডোনা ৬০ বছর বয়সে মারা যান।

মাথায় অস্ত্রোপচারের পর ফুটবলের রাজপুত্রকে মাত্র ৮ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করতে যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছিল, তারাও দাবি করে- ম্যারাডোনার মেডিকেল টিম যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি। তার চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি ছিল। আর রোগীকে তার ভাগ্যের উপর ফেলে রাখা হয়েছিল, এমনটাই দাবি করেছিলেন আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটর।

এই মামলায় অভিযুক্ত হয়েছেন স্নায়ু শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ, মেডিকেল কো অর্জিনেটার ন্যান্সি ফোরলিনি এবং দুই নার্সসহ চারজন। তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। তারা প্রত্যেকেই তাদের দায়িত্ব অস্বীকার করেছেন। সূত্র: বিবিসি, ফ্রান্স২৪

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au