বিনোদন

মৌসুমীকে নিয়ে সুখে আছেন সানি, অপপ্রচার বন্ধ করতে অনুরোধ

  • 7:11 am - June 22, 2022

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েতে চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করার কারণে জায়েদ খানকে চড় মারেন স্বামী ওমর সানি। এ ঘটনার পর জায়েদ খানকে কেন্দ্র করে মৌসুমী-ওমর সানির মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা ওঠে। একই সঙ্গে ঢালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় এ দম্পতির সংসারে ভাঙনের গুঞ্জনও শোনা যায়। তবে এবার সেই গুঞ্জনের আগুনে জল ঢেলে দিলেন ওমর সানি। গত ১৬ জুন দিনগত রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ওমর সানি।

ওই ছবিতে দেখা যায়, এক টেবিলে বসেই খাবার খাচ্ছেন সানি-মৌসুমী। সঙ্গে আছেন তাদের ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও। ছবির ক্যাপশনে ওমর সানি লেখেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এ দম্পতির মধ্যে এখন কথাবার্তা চলছে। একই সঙ্গে তারা বসছেন, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন। এদিকে, সোমবার (২০ জুন) এক অডিও বার্তায় ওমর সানি বলেন, কিছুদিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেওয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে বাদ দিয়ে আপনারা অনেকে প্রিয়দর্শিনী মৌসুমী ও আমাকে নিয়ে বাজে বাজে কথা প্রচার করছেন।

শুধু তাই-ই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ। এগুলো বাদ দেন। এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন। তিনি আরও বলেন, আপনারা কি জানেন, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা সবার দোয়া ও ভালোবাসায় মিটে গেছে। আমরা এখন একই ছাদের নিচে আছি, আমরা একসঙ্গে আছি, এক ঘরেই আছি। আমি, মৌসুমী, ছেলেমেয়ে ফারদিন, ফাইজা ও আমার ছেলের বউ আয়েশা- আমরা একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি আমরা।

গত ১০ জুন খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানি। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেন তিনি। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে ওমর সানির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন জায়েদ খান। এমনকি চড়-পিস্তলের ঘটনাও সত্য নয় বলে দাবি করেন তিনি। এরপর ১৩ জুন মৌসুমী এ নিয়ে মুখ খোলেন। ওই সময় তিনি স্বামী ওমর সানি নয়, বরং জায়েদ খানের পক্ষ নিয়ে বক্তব্য দেন। ফলে ঘটনাটি ভিন্ন দিকে মোড় নেয়।

এ ঘটনার পর শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন সানি। সেখানে তিনি বলেন, জায়েদ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সানি-মৌসুমীর ছেলে ফারদিন। তিনি জানান, তার মা (মৌসুমী) রাগের মাথায় বিবৃতি দিয়েছেন। জায়েদ খান তার মাকে বিরক্ত করেন। এ নিয়ে তার বাবা-মায়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au