জাতীয়

বন্যা দীর্ঘ হলে প্রভাব পড়বে খাদ্য উৎপাদনে

  • 5:46 am - June 22, 2022

চলমান বন্যায় এরই মধ্যে সিলেটের ২২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের দুই জেলা সুনামগঞ্জ ও হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২৮ হাজার হেক্টর জমির ধান। এছাড়া উত্তরঙ্গের কুড়িগ্রাম, নীলফামারীসহ কয়েকটি জেলায় এখন পর্যন্ত ৫৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এসব ফসলি জমির বেশিরভাগই এখন পানির নিচে। তবে এখনো প্রতিদিন নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। ফলে বন্যায় ফসলের ক্ষতি যে আরও বাড়বে তা অনেকটাই অনুমেয়। এছাড়া বন্যা দীর্ঘস্থায়ী হলে আউশ ও আমন চাষ ক্ষতিগ্রস্ত হবে। এতে সার্বিকভাবে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে।

ফসলি জমি ছাড়াও মাছ ও গবাদিপশুর ক্ষয়ক্ষতির হিসাবটাও বেশ বড়। রোববার (১৯ জুন) পর্যন্ত বন্যায় দেশের পাঁচ বিভাগের ১৫টি জেলার ৯৩টি উপজেলায় ৬৭ হাজার ৬১০টি মৎস্য খামার পানিতে ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এতে অন্তত ১৬ হাজার ৫৮২ মেট্রিক টন মাছ ভেসে গেছে। ফলে মাছচাষিদের ক্ষতি হয়েছে ১৬০ কোটি ৪২ লাখ টাকা। তবে সোম ও মঙ্গলবারের তথ্য হিসাব করলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এখন পর্যন্ত সব তথ্য পাওয়া না গেলেও এবারের বন্যার ক্ষয়ক্ষতি ১৯৯৮ সালের বন্যার ক্ষতিকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সে কারণে এই বন্যায় বড় প্রভাব পড়তে পারে দেশের সার্বিক খাদ্য উৎপাদনে।

অন্যদিকে এ বন্যায় এখন পর্যন্ত দেশের ১২টি জেলার ৭৪টি উপজেলার ৩১৬টি ইউনিয়নে ১৫ হাজার ৬০টি গরুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে খামারিদের সম্ভাব্য ক্ষতি ২৬১ কোটি ৮৩ লাখ টাকা। সব মিলিয়ে এ বন্যা অন্যান্য খাতের মতো কৃষিখাতের বড় শঙ্কার কারণ। এখন পর্যন্ত সব তথ্য পাওয়া না গেলেও এবারের বন্যার ক্ষয়ক্ষতি ১৯৯৮ সালের বন্যার ক্ষতিকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সে কারণে এই বন্যায় বড় প্রভাব পড়তে পারে দেশের সার্বিক খাদ্য উৎপাদনে।

তবে খাদ্যশস্য উৎপাদনে বড় প্রভাব পড়ার বিষয়ে পুরোপুরি একমত নন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। যেহেতু এসময়ে কোনো বড় ফসল মাঠে নেই, ফলে বন্যায় তেমন কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, খাদ্য ঘাটতির কোনো শঙ্কা নেই। তবে ধানে প্রভাব না পড়লেও বন্যায় শাকসবজি উৎপাদন কিছুটা কমবে। আমনের বীজতলা এখনো তৈরি শুরু হয়নি। আউশ ধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে আউশ উঁচু জমিতে হয়। বন্যা যদি আর না বাড়ে, এখন যে অবস্থায় আছে তাতে ক্ষতি হবে না।

বন্যায় ডুবে গেছে ফসলের ক্ষেতসহ বসতবাড়ি কৃষিমন্ত্রী বলেন, বন্যা যখন শুরু হয়েছে সেই মুহূর্তে তেমন কোনো ফসল মাঠে ছিল না। আমনের বীজতলা এখনও তৈরি শুরু হয়নি। আউশ ধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে আউশ উঁচু জমিতে হয়। বন্যা যদি আর না বাড়ে, এখন যে অবস্থায় আছে তাতে ক্ষতি হবে না। এদিকে বন্যায় শাকসবজির কী পরিমাণ ক্ষতি হয়েছে তার কোনো প্রথমিক হিসাব নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এখন সারাদেশে তিন লাখ ৮৭ হাজার হেক্টর জমিতে বিভিন্ন শাকসবজি আছে। এর মধ্যে এ পর্যন্ত ক্ষতি হয়েছে পাঁচ থেকে ছয় হাজার হেক্টরের। যার মধ্যে গ্রীষ্মকালীন ফসল তিল ও বাদামের বেশি ক্ষতি হয়েছে। কিছু এলাকায় মরিচ নষ্ট হয়েছে।

তবে প্রাথমিক পরিসংখ্যান যাই বলুক, বন্যাদুর্গত এলাকার মানুষ ক্ষয়ক্ষতি আরও বেশি বলে মনে করছেন। বিশেষ করে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের অধিকাংশ ফসলের মাঠ ডুবে রয়েছে। পানিতে তলিয়ে গেছে মাছের খামার, গোয়ালঘর আর শাকসবজির ক্ষেত। এ অবস্থায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় ক্ষতির যে প্রাথমিক হিসাব বলা হচ্ছে, বাস্তবে তা আরও বেশি হবে বলে মনে করছেন তারা। বন্যায় শুধু খামার ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি নয়, প্রচুর পশু মারা যাচ্ছে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সঠিক খবরও মিলছে না। পানি থাকা অবস্থায় ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণ করাও সম্ভব নয়।

সুনামগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু বলেন, শুধু এই জেলায় ১৫ হাজার হেক্টর আউশের ক্ষেত ডুবে গেছে। সাত থেকে আট হাজার হেক্টর সবজির ক্ষেত পানির নিচে। ফলে আউশের বড় ক্ষতি হবে। পানি নামতে বেশি দেরি হলে আমনেরও ক্ষতি হবে। কারণ আমন বীজতলা করার সময় চলে যাচ্ছে, বন্যার কারণে সেটা সম্ভব হচ্ছে না।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী জানান, সিলেটে বন্যা পরিস্থিতি এত খারাপ যে, শুধু খামার ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি নয়, প্রচুর পশু মারা যাচ্ছে। এ পর্যন্ত ৩৭৩টি গরু মরে গেছে বলে জানতে পেরেছি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সঠিক খবরও মিলছে না। পানি থাকা অবস্থায় ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। ব্যাপক ক্ষতির শঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au