বিনোদন

ভারতে আরেক জনপ্রিয় অভিনেত্রীর আত্মহত্যা

  • 2:50 pm - June 21, 2022

ভারতের বিনোদন জগতে একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। কিছু দিন আগেই পল্লবী থেকে বিদিশা একাধিক অভিনেত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা ঘটল। ভুবনেশ্বরে বাড়ি থেকে উদ্ধার করা হলো ওড়িয়া অভিনেত্রী রশ্মিরেখা ওঝার লাশ। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ২৩ বছর বয়সি এই অভিনেত্রী। সেখান থেকেই উদ্ধার করা হয় ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ। পাশাপাশি সেই ঘর থেকেই উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। মেয়ের আত্মহত্যা কোনোমতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রীর বাবা। মেয়ের মৃত্যুর জন্য লিভ ইন পার্টনার সন্তোষ পাত্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিনেত্রীর বাবা। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশের জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে, পোস্টমর্টেমের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রাথমিক রিপোর্টে এটি আত্মহত্যাই বলে দাবি পুলিশের। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি অভিনেত্রী। রশ্মিরেখার বাবা সংবাদমাধ্যমে বলেন, তার মেয়ের মৃত্যুর জন্য তার বয়ফ্রেন্ডই দায়ী। শনিবার বাবার ফোন রিসিভ করেননি অভিনেত্রী।

এর পর সন্তোষই রশ্মিরেখার মৃত্যুর খবর অভিনেত্রীর পরিবারকে জানায়। স্বামী-স্ত্রীর পরিচয়েই বাড়ি ভাড়া নিয়েছিলেন রশ্মি ও সন্তোষ, এমনটিই জানান বাড়ির মালিক। ওড়িয়া ধারাবাহিকে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন রশ্মিরেখা।

সূত্র: জিনিউজ

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au