জাতীয়

যে যা পারেন, উৎপাদন করেন: প্রধানমন্ত্রী

  • 2:47 pm - June 21, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারব। যদিও আজ বিশ্বব্যাপী যে সমস্যা একদিকে করোনাভাইরাস অতিমারি, তার পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যারা ফলে সারা বিশ্বেই আজকে খাদ্যের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে। একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এসব কথা বলেন।অনুষ্ঠানে পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার কার্যক্রমের উদ্বোধন, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি বাড়ি গৃহহীন-ভূমিহীন মানুষের কাছে হস্তান্তর এবং ১২টি পুলিশ হাসপাতাল আধুনিকায়নের কাজ, ৬টি নারী পুলিশ ব্যারাক ও অনলাইন জিডি ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ইতোমধ্যে আমি সবাকে আহ্বান করেছি- সারা বিশ্বে যখন অভাব দেখা দিচ্ছে, জিনিসের দাম বেড়ে গেছে, এমনকি উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। ইংল্যান্ডের মতো জায়গায় একটি পরিবার কতটুকু ভোজ্যতেল কিনতে পারবে, সেগুলো মেপে দেওয়া হচ্ছে। কাউকে অধিক পরিমাণে কিনতে দেওয়া হচ্ছে না। জার্মানির মতো জায়গায় এমন অবস্থা। আমেরিকার অবস্থা আরও খারাপ। সেখানে প্রত্যেকটা খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশে এখনো আমাদের প্রাণপণ চেষ্টা হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে রাখা। আমাদের উর্বর মাটি, ১ ইঞ্চি জমি যেন খালি না থাকে। যে যা পারবেন, উৎপাদন করবেন।এ সময় পুলিশ বাহিনীর কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘রাজনীতির নামে এখন যারা আমাদের বিরোধিতা করে। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে…আমাদের অনেক পুলিশ সদস্যকে প্রকাশ্য দিবালোকে তারা মেরেছে, হত্যা করেছে গাইবান্ধা, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে।

তাদের রাজনীতি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা আর আগুন দেওয়া। রেলে-লঞ্চে-বাসে-কোথায় না আগুন দিয়েছে তারা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সেটাই নাকি তাদের আন্দোলন। যা জনগণ কখনোই সমর্থন করেনি। এই আন্দোলন ঠেকাতে গিয়ে অনেক পুলিশকে জীবন দিতে হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে। আমরা চাই আমাদের দেশের শান্তিপূর্ণ পরিবেশ থাকবে।’

পুলিশের সাফল্য তুলে ধরে বাহিনীটির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মাদক এবং অস্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস- এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার দিকে বিশেষভাবে আরও দৃষ্টি দিতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর গুচ্ছগ্রাম প্রকল্পের কথা উল্লেখ করেন।তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর এ দেশের দরিদ্র, শোষিত-বঞ্চিত মানুষ, গৃহহীন-ভূমিহীন মানুষের দিকে কেউ তাকানোর প্রয়োজনই মনে করেনি। অবশ্য মনে করবে কীভাবে! যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে তারা ক্ষমতা নেয় ভোগের জন্য। ক্ষমতাটা তাদের ভাগ্য গড়ার জন্য।’

‘যেহেতু সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তারা ব্যস্ত থাকবে কীভাবে ক্ষমতা টিকিয়ে রাখবে। একটা পর একটা ১৯-২০টার মতো ক্যু হয়। সারা রাত কারফিউ থাকে। বাংলাদেশের মানুষের কোনো অধিকারই ছিল না। না স্বাধীনভাবে চলার অধিকার-না বাঁচার অধিকার।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আসার পর থেকে আমরা জাতির পিতার নেওয়া গুচ্ছগ্রাম প্রকল্প আবার চালু করি,

পাশাপাশি দরিদ্র-হতদরিদ্র মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণ করে পুনর্বাসনের পদক্ষেপ নিই। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না। এ সময় প্রধানমন্ত্রী মুজিববর্ষের বিভিন্ন অনুষ্ঠান করতে যেয়ে বেঁচে যাওয়া টাকা দিয়ে গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au