আন্তর্জাতিক

ইমরান খানকে হত্যায় গুপ্তঘাতক ভাড়া করা হয়েছে, সতর্কতা গোয়েন্দাদের

  • 2:44 pm - June 21, 2022

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের জীবন হুমকিতে। তাকে হত্যার জন্য গুপ্তঘাতক ভাড়া করা হয়েছে বলে সতর্ক করেছে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। মঙ্গলবার (২১ জুন) পাকিস্তানি দৈনিক জাংয়ের বরাতে এ তথ্য জানিয়েছে জিও টিভি।

সিটিডি’র খাইবার পাখতুনখাওয়া শাখা থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ত্রাসীরা ইমরান খানকে হত্যার পরিকল্পনা করছে। এ জন্য তারা আফগানিস্তানের এক গুপ্তঘাতকের কাছে সহায়তা চেয়েছে। সতর্কবার্তা অনুসারে, এক আফগান গুপ্তঘাতককে ইমরান খানকে নিশানা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কথিত সেই ঘাতক এ দায়িত্ব অন্যদের হাতে তুলে দিয়েছেন।

খবরে বলা হয়েছে, ইমরান খানের প্রাণ সংশয়ে থাকা সংক্রান্ত সতর্কবার্তা এরই মধ্যে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে সিটিডি। খাইবার পাখতুনখাওয়ার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, সিডিপি গত ১৮ জুন ওই সতর্কতা জারি করে। তবে, হুমকির বিষয়টি গোপন রাখতে এবং সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ঠেকানোর নির্দেশ ছিল বলে জানিয়েছেন তিনি।

এর আগে ইমরান খানের জীবন হুমকিতে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পিটিআই নেতারা। তাদের দাবি, সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার জন্য পেশাদার খুনি ভাড়া করা হয়েছে। পিটিআই নেতা ফায়াজুল হাসান চোহান গত শনিবার টুইটারে বলেন, ‘কিছু লোক’ এক সন্ত্রাসীকে ইমরান খানকে হত্যার দায়িত্ব দিয়েছে।

তারা আফগানিস্তানে ‘কোচি’ নামে এক সন্ত্রাসীকে পিটিআই চেয়ারম্যানকে হত্যার নির্দেশ দিয়েছে, এমন প্রমাণ রয়েছে বলেও দাবি করেন পাকিস্তানের সাবেক প্রাদেশিক এ মন্ত্রী। পরে পিটিআইয়ের এক সদস্য দাবি করেন, ওই গুপ্তঘাতক ইসলামাবাদ অথবা রাওয়ালপিন্ডিতে ঘাঁটি গেড়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au