খেলাধুলা

তামিম কি টি-টোয়েন্টিতে ফিরছেন?

  • 2:43 pm - June 21, 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের চাওয়া বিশ্বকাপের আগেই অভিমানি তামিম ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরুক। সফরে যাওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দেন, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে তামিমকে উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি খেলতে হবে।

ক্রিকেট বোর্ডের চাওয়া ওয়েস্ট ইন্ডিজে চলতি সফর থেকেই তামিম টি-টোয়েন্টিতে ফিরুক। যদিও এ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি তামিম। টি-টোয়েন্টি থেকে তার নেওয়া ছয় মাসের ছুটি শেষ হবে জুলাইয়ে। উইন্ডিজ সফরে যাওয়ার পথে কাতারের দোহায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে দেশে ফিরে আসেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ব্যক্তিগত সফরে উইন্ডিজ যাওয়া বিসিবির আরেক পরিচালক ওবায়েদ নিজাম টি-টোয়েন্টিতে তামিমকে ফেরার অনুরোধ করেছেন।

আনুষ্ঠানিকভাবে দলের অংশ নন বলে এর বেশি কিছু করা তার পক্ষে সম্ভবও নয়। পাশে থাকা ধারাভাষ্যকার আতহার আলী খান তো মজা করে তামিমকে এমনও বললেন, ‘আরে ভাই, ফান ক্রিকেট হিসেবেই খেল না!’ শুনে তামিমের মুখে বিব্রত হাসি- যার অনুবাদ সম্ভবত টি-টোয়েন্টি থেকে নেওয়া বিরতিটা এখনই ভাঙতে চাচ্ছেন না তিনি।

প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবশেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই অভিজ্ঞ তামিমকে দলে চায় ম্যানেজমেন্ট। তবে ছুটির সিদ্ধান্ত থেকে সরে এসে উইন্ডিজ সফরে তামিম টি-টোয়েন্টি খেলবেন কিনা তা হলফ করে বলা মুশকিল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au