বিনোদন

তারকা স্বামীর থেকেও উপার্জন বেশি যেসব অভিনেত্রীর

  • 7:12 am - June 18, 2022

কোনো ব্যাপার কিংবা কোনো মানুষ সম্পর্কে জানার আগ্রহ বিষয়টা খুব স্বাভাবিক। তবে আমরা প্রত্যেকেই নিজের জীবনের চেয়ে অন্যের জীবন সম্পর্কে জানতে বেশি আগ্রহী। আর সেই জানার ব্যাপারটি যদি হয় কোনো তারকার বিষয় তাহলে আগ্রহের সীমা থাকে না। সেই প্রাচীন যুগ থেকে আমাদের সমাজব্যবস্থা পুরুষশাসিত। তবে বর্তমানে সেই সমাজের বদ্ধ কিছু নিয়ম-কানুন থেকে মানুষ অনেকটা বেরিয়ে এসেছে। শিক্ষাব্যবস্থা, কর্মজীবন প্রায় সবক্ষেত্রেই এগিয়ে আছে নারীরা। এমনই অনেক প্রমাণ রয়েছে বলিউডেও। সম্প্রতি একটি হিসাব বলছে, বলিউডের অনেক অভিনেত্রী তাদের স্বামীর থেকে বেশি উপার্জন করেন।

যদিও আমাদের বর্তমান সমাজে এখনও পারিশ্রমিকের ব্যাপারে পুরুষ ও নারীদের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। নারীদের তুলনায় সাধারণত পুরুষরা বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে সেই বিষয়টি অনেকাংশেই পাল্টে গেছে বলিপাড়ায়। তবে এ নিয়ে রয়েছে নানা বিতর্ক। অভিনেতারা বরাবর অভিনেত্রীদের চেয়ে বেশি উপার্জন করে থাকেন। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে। বলিউডে এমন বহু তারকা জুটি রয়েছে যাদের মধ্যে অভিনেতার চেয়ে অভিনেত্রীর খ্যাতি বেশি। শুধু তাই নয়, তাদের উপার্জনও দ্বিগুণ। আর এ তালিকার শীর্ষে আছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

aishwarya-abhishek.jpg

একসময় অভিষেক বচ্চন চুটিয়ে অভিনয় করলেও ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার চাহিদাই বেশি। শুধু বলিউডে নয়, হলিউডেও অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এমনকি অমিতাভ বচ্চনের সঙ্গে তার তুলনা করা হয়। শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে বিয়ের পর অভিষেক আর নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত নন। বাবা আর স্ত্রীর উপার্জনেই দিন কাটাবেন তিনি, এমন মন্তব্যও শুনতে হয়েছে অভিষেককে। কিন্তু এই বিষয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি বরং ঐশ্বরিয়ার প্রশংসা করার কোনো সুযোগ তিনি কখনোই মিস করেন না। একটি সাক্ষাৎকারে, তিনি বলেছিলেন ‘ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা কোথায়?

তিনি আমার চেয়েও বড় তারকা। আমি এটি নিয়ে খুব খুশি এবং গর্বিত’। উপার্জনের তালিকায় দ্বিতীয়স্থানে আছে দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে রণবীর সিংহের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। এই জুটিকে একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করতে দেখা গেলেও রণবীরের চেয়ে দীপিকা পারিশ্রমিক বেশি পান। শুধু তাই নয় রণবীর তার নিজের সাফল্যের জন্যেও দীপিকাকে কৃতজ্ঞতা জানান।

aishwarya-abhishek.jpg

এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, রণবীর তার থেকে কম উপার্জন করেন, কিন্তু এই নিয়ে লজ্জাবোধ করেন না রণবীর বরং দীপিকা যাতে আরও মন দিয়ে কাজ করতে পারেন, তার জন্য উপদেশ দেন। এ তালিকার তৃতীয়স্থানে রয়েছে আলিয়া ভাট। সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর এই জুটি অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। অভিনয় জগতে রণবীরের পরে যাত্রা শুরু করেও দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন আলিয়া। বর্তমানে রণবীরের চেয়ে আলিয়ার উপার্জনই বেশি।

aishwarya-abhishek.jpg

এই তালিকা থেকে বাদ দেওয়া যায় না সাইফ-কারিনাকেও। এই মুহূর্তে বলিউডের অধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন কারিনা। ছবিপিছু প্রায় ১১ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন তিনি, যেখানে সাইফের উপার্জন ছবিপ্রতি ১০ কোটি টাকা। তাই বলে কারিনাকে হিংসা করেন না সাইফ বরং অধিকাংশ ক্ষেত্রে সংসারের খরচ বহন করেন কারিনা, আর তা নিয়ে গর্ব হয় সাইফের।

aishwarya-abhishek.jpg

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au