বিনোদন

ইরানি মুসলিম যুবককেই বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স

  • 2:27 pm - June 11, 2022

বাবা জেমি স্পিয়ার্সের বিধিনিষেধ কাটিয়ে অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। ইরানি মুসলিম যুবক শ্যাম আসগারির সঙ্গে গত বছরেই সেরেছিলেন বাগদান। বাবার রক্ষণশীলতা থেকে মুক্ত হওয়ার সাত মাস পর সেই শ্যামকেই বিয়ে করলেন ক্যাথলিক ব্রিটনি। প্রায় ১৩ বছর ধরে ব্যক্তিগতজীবন ও সম্পদের নিয়ন্ত্রণ পেতে বাবা জেমি স্পিয়ার্সের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন এ গায়িকা। আইনগতভাবে ব্রিটনির বিয়ে ও সন্তান গ্রহণে বাধ্যবাধকতা আছে। তার মানসিক স্বাস্থ্যের হুমকি বিবেচনায় বাবা জেমি এসব বিধিনিষেধ আরোপ করে রেখেছিলেন।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। গত বছর ৪০ বছর বয়সি এই পপ তারকা আদালতকে বলেছিলেন, তার ওপর আরোপিত বিতর্কিত ১৩ বছরের আইনি অভিভাবকত্বের অর্থ হলো— তিনি ‘বিয়ে করতে এবং সন্তান জন্ম দিতে পারবেন না।’ যদিও শ্যামের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরেই বাগদান সারেন ব্রিটনি। তখনো রক্ষণশীলতা নিয়ে আদালতে বাবা-মেয়ের লড়াই চলছে। এর পর ওই বছরের নভেম্বরেই বিয়ে সারবেন বলে খবর শোনা যাচ্ছিল। তবে চলতি বছরের গত মে মাসে ব্রিটনি জানান যে, তিনি তিনি গর্ভপাতের শিকার হয়েছেন।

এ দিকে ব্রিটনির বিয়ের কিছুক্ষণ আগে তারই এক প্রাক্তন স্বামী জেসন আলেকজান্ডার অনুষ্ঠানস্থলে হাজির হন। নিরাপত্তারক্ষী ও অন্যান্য লোকজনকে এড়িয়ে তিনি লাইভ স্ট্রিমও করেন। ২০০৪ সালে ব্রিটনির সঙ্গে বিয়ে হয় জেসনের। সেই বিয়ে মাত্র ৫৫ ঘণ্টা টিকেছিল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাগদান অনুষ্ঠানের পর ব্রিটনি ও স্যাম আসগারি দুজনকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

সেই সময় ইনস্টাগ্রামে ব্রিটনির পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, শ্যাম ব্রিটনির কাছে জানতে চাইছেন, আংটি পছন্দ হয়েছে কিনা। জবাবে ব্রিটনি বললেন, ‘হ্যাঁ’। ছবিতে আঙুলের হীরার আংটি ক্যামেরার সামনে তুলে ধরেন গায়িকা। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে অনামিকায় হীরার আংটি দেখিয়ে ব্রিটনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না।’ শ্যাম তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লিখেছেন— ‘বড় খবর আসছে।’ পরে তিনি ব্রিটনির হাতের আংটি দেখানো ছবি শেয়ার করেন।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে পরিচয় হয় শ্যাম-ব্রিটনির। পরিচয় থেকে সম্পর্ক প্রণয়ে রূপ পায়। শ্যামের জন্ম ইরানে হলেও ১২ বছর বয়সে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। চার বছর প্রেমের পর বাগদান হয় তাদের। এর আগে ব্রিটনির দুবার বিয়ে হয়েছে। ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে বিয়ে করেন তিনি। একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে ওই সংসারের ইতি টানেন ব্রিটনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au