বিনোদন

মিথিলার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে যা বললেন জন কবির

  • 2:12 pm - May 27, 2022

গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে নানা কথা চাউর হয়। মিথিলার প্রেমিক হিসেবে যাদের নাম আলোচনায় আসে এদের মধ্যে ‘ব্ল্যাক’খ্যাত তারকা জন কবির অন্যতম। মিথিলা ও জন কবিরের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। দুজনের মধ্যে ভালো বোঝাপড়াও আছে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এ দুই তারকার কিছু ছবি নিয়ে গুঞ্জনে মাতেন কেউ কেউ। তাদের নিয়ে অনেক মুখরোচক চর্চা হতে দেখা গেছে সামাজিকমাধ্যমে। এমন গুঞ্জনও শোনা গেছে, তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভাঙার নেপথ্যে নাকি জন! যদিও এসব গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি।  জন-মিথিলা সবসময়ই বলে এসেছেন তারা একে অপরের ভালো বন্ধু।  এ ছাড়া আর কিছুই নয়।

একাধিকবার নিজেদের সুসম্পর্কের বিষয়টি স্পষ্ট করেছেন তারা।  কিন্তু তাতেও গুঞ্জনের আগুনে ছাইচাপা দেওয়া যায়নি। এবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মুখোমুখি হয়ে বিষয়টি আরও স্পষ্ট করলেন জন কবির। এই ব্যান্ড তারকা বললেন,  ‘মিথিলা আমার কি রকম বন্ধু, সেটি আমার আব্বু (এখন বেঁচে নেই), আম্মু সবাই জানে। সম্পর্কের গুঞ্জনের ব্যাপারটা শুনে আমার আম্মু সবচেয়ে অবাক হয়েছিলেন। তিনি বলতেন, মানুষের কি মাথা খারাপ হয়ে গেছে! তখন আমি আম্মুকে বুঝিয়ে বলতাম— মানুষ তো আমাদের পারসোনালি চেনে না। তাই এ রকম গল্প ছড়ায়। আসলে মানুষ গল্প বানাতে খুব পছন্দ করে।’

এমন সব গুঞ্জনকে পাত্তা দেন না মন্তব্য করে জন কবির বলেন, ‘মিথিলার সঙ্গে বন্ধুত্বটা কিন্তু তাহসানের মাধ্যমেই। যারা মিথিলার সঙ্গে আমার সম্পর্কের কথা ভাবেন, তারা হয়তো এটা ভেবেই মজা পান। কিন্তু সেটিকে আমাদের ওপর চাপিয়ে দেওয়াটা সমস্যা। আমি তো জানি, আমার জীবনটা আমি যাপন করছি, মিথিলা তার জীবন। আপনাদের কথায় তো আমাদের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে না। আপনারা যদি এসব গুঞ্জন ছড়িয়ে মজা পান, সেটা আপনাদের জন্য ভালো। কিন্তু আমাদের এতে কিছুই আসে-যায় না।

কারণ আমি, মিথিলা তাহসান ভালো করেই জানি, আমরা কেমন।’ এর পরও ঘুরেফিরেই সেই প্রশ্নটা আসে— কেন ব্ল্যাক ছেড়েছিলেন জন কবির? জবাবে তাহসানের সঙ্গে দ্বন্দ্ব তৈরির বিষয়টি স্বীকার করেন জন।  সে কারণেই ব্ল্যাক ছাড়েন বলে জানান এ মিউজিশিয়ান। ব্ল্যাক ছেড়ে অনেক দিন ধরে ইন্দালো নামের ব্যান্ড নিয়ে কাজ করছেন জন। যদিও এখনো সংগীতপ্রেমীরা তাকে ব্ল্যাকের জন বলেই জানে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au