বিনোদন

ব্যাচেলর পয়েন্টে উজ্জীবিত ফারিয়া শাহরিন

  • 7:50 am - May 23, 2022

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসা ফারিয়া শাহরিন এক সময় অভিনেত্রী হিসাবে বেশ ব্যস্ত ছিলেন। অভিনয় এবং মডেলিং-দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে দর্শকের ভালোবাসা অর্জন করেন। তবে ব্যস্ততার শিখরে থাকাবস্থায়ই উচ্চতর পড়ালেখার জন্য দেশের বাইরে অবস্থান করার কারণে দীর্ঘ সময় মিডিয়ার কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এ সময়টুকু তিনি অবস্থান করেন মালয়েশিয়ায়।

সফলতার সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণের পর্বটি শেষ করার পর থেকে আবারও অভিনয়ে ফিরে আসেন ফারিয়া। নাটকেই অভিনয় শুরু করেন। এর মধ্যে ধ্রুব মিউজিব স্টেশন প্রযোজিত ও কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এ নাটকের মাধ্যমে ফিরতি যাত্রায় ফের আলোচনায় জায়গা করে নেন এ অভিনেত্রী।

নাটকটিতে ‘অন্তরা’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। তার সাবলীল অভিনয় দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে এরই মধ্যে। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকটি শুরু থেকেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আমার অভিনীত পর্বগুলো প্রচারে আসার পর দর্শকের কাছে অভাবনীয় সাড়া পাচ্ছি। পরিচালক যতদিন চাইবেন ততদিনই এ নাটকে অভিনয়ের ইচ্ছা আছে।’এদিকে গত ঈদের কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে একবার একটি সিনেমায় অভিনয় করেন ফারিয়া। সামিয়া জামানের পরিচালনায় এটির নাম ‘ছেলেটি কতদূরে’।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au