জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির আশঙ্কা

  • 6:59 am - April 11, 2022

ঢাকা উত্তর সিটির আবদুল্লাহপুর পার হলেই বৃহত্তর গাজীপুর সিটি। ঢাকা-গাজীপুর এ দুই জেলার সংযোগ সেতু টঙ্গী ব্রিজ। এখান থেকেই শুরু জরাজীর্ণ ও খানা-খন্দেভরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।  উত্তরাঞ্চলগামী ২৩ জেলার মানুষের দুর্ভোগ শুরু হয় রাজধানীর আব্দুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গী থেকে। একদিকে বেহাল দশা টঙ্গী ব্রিজ ও এ মহাসড়কের উন্নয়নকাজ চলছে।

অপরদিকে সংকুচিত এ সড়ক দিয়ে চলছে শত শত পণ্যবাহী পরিবহণ ও হাজার হাজার মানুষের পরিবহণের জন্য ব্যক্তিগতসহ বিভিন্ন যানবাহন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লেগে থেকে যানজট। এতে দুর্ভোগে পড়েন এ সড়কে চলাচলকারী যাত্রীরা। এই চিত্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কের। তবে বর্তমানে টঙ্গী থেকে প্রায় তিন কিলোমিটার সড়কে খানাখন্দ ও ভাঙাচোরা থাকলেও বাকি অংশে তা নেই। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী তুরাগ ব্রিজ থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কপথ।

ওই সড়কে গত কয়েক বছর ধরে বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলমান আছে। যার কারণে ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করতে এখন সময় লাগে তিন-চার ঘণ্টা। কখনো কখনো এর চেয়েও বেশি। করোনা মহামারি বিধিনিষেধ এবার না থাকায় আগের তুলনায় কয়েকগুণ মানুষ এবার তাদের গ্রামের বাড়ি যাবে। তাই ঈদযাত্রায় এবার চরম ভোগান্তির আশঙ্কা করছেন ওই পথে চলাচলকারীরা।

তবে বিআরটি প্রকল্পের কর্মকর্তারা বলছেন, এখন সড়কের কিছু অংশ ভাঙাচোরা। বাকি অংশে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। ঈদকে মাথায় রেখে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত প্রকল্পের ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার সকালে সরেজমিন দেখা গেছে, বিআরটি প্রকল্পের সড়কের ওপরে উড়ালসড়ক এবং নিচে কার্পেটিং এখনো অনেক জায়গায় শেষ হয়নি। কাজ চলমান থাকায় মহাসড়কের কোথাও তিন লেন কোথাও, কোথাও দুই লেনে পরিণত হয়েছে। এতে ওই পথে যানবাহন খুবই ধীর গতিতে চলছে। যার কারণে সৃষ্টি হচ্ছে যানজটের।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের বেশ জটলা লেগে আছে। সেখানেও বিআরটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজের কারনেই যানবাহনগুলো তাদের স্বাভাবিক গতিতে চলতে পারছে না। যার কারণে দুদিকে থেকে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। গাজীপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন বলেন, দীর্ঘদিন হয়ে গেছে সড়কের মাঝে উড়ালসড়ক তৈরির ব্লক রেখে দেওয়া হয়েছে। এত দুই পাশের সড়ক ছোট হয়ে যাওয়ায় প্রায়ই এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই ঈদের আগে ব্লকগুলো সরিয়ে দেওয়া হলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারবে।

টঙ্গীর মিলগেট এলাকায় জামান মোটরসের সামনে কাজ করছেন বিআরটি প্রকল্পের শ্রমিকরা। সেখানে কথা হয় হানিফ শেখ নামে এক নির্মাণশ্রমিকের সঙ্গে। তিনি বলেন, এখানে স্টেশন নির্মাণ ও ওভারপাস তৈরি করা হবে। এর জন্য করা পাইলিং ভাঙার কাজ চলছে। এতে যানবাহন চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। গাজীপুর পরিবহণ শ্রমিক নেতা সুলতান সরকার জানান, প্রতিদিন সড়কটি দিয়ে হাজার হাজার যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী ট্রাক, লরি এ সড়ক দিয়ে চলাচল করে। গত দুই বছরের চেয়ে এবার কয়েকগুণ বেশি মানুষ এবার গ্রামের বাড়ি যাবেন। তাই এবার ঈদে ব্যাপক চাপ পড়বে মহাসড়কে। যার কারণে এখন থেকেই মানুষ শঙ্কার মধ্যে আছেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, এক জরিপে দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রতি ২৪ ঘণ্টায় ৬০ হাজার যানবাহন চলাচল করে। আর ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। ঈদ উপলক্ষে যানবাহন নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ১০০ পুলিশ সদস্য নিয়োজিত করা হবে। যারা পালা করে দায়িত্ব পালন করবেন।

বিআরটি প্রকল্পের পরিচালক এএসএম ইলিয়াস শাহ বলেন, পুরো প্রকল্পের কাজের এখন পযন্ত ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন ঈদযাত্রাকে প্রাধান্য দিয়েই কাজের গতি আরও বৃদ্ধি করা হয়েছে। ঈদের আগে সড়কে নিচের যে অংশে কার্পেটিং বাকি রয়েছে, সেগুলো শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি ঈদের যাত্রার আগেই সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করে তুলা হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au