শিক্ষা

একই দিনে নিয়োগ পরীক্ষা কমানোর উদ্যোগ

  • 3:28 pm - April 07, 2022

একই দিনে একাধিক সরকারি চাকরির পরীক্ষা যাতে অনুষ্ঠিত না হয়, সে উপায় খুঁজছে সরকার। বিষয়টি গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে এবং কী পদক্ষেপ নেওয়া যায় তা খতিয়ে দেখতে এটুআইকে (অ্যাকসেস টু ইনফরমেশন) নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে সরকারি নিয়োগ শুরু হয়েছে। দ্রুত নিয়োগ কার্যক্রম নিশ্চিত করতে ছুটির দিনগুলোতে কোনো কোনো সপ্তাহে ১৫-১৮টি পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা হচ্ছে। এতে বঞ্চিত হচ্ছেন অনেক চাকরিপ্রার্থী।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন যুগান্তরকে বলেন, বিষটির গুরুত্ব অনুধাবন করে উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা এটুআইকে দেওয়া হয়েছে। তারা কোনো সমাধান বের করতে পারলে উপযুক্ত উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এমন উদ্যোগকে চাকরিপ্রার্থী এবং চাকরিসংশ্লিষ্ট সবাই ইতিবাচক পদক্ষেপ হিসাবে অভিহিত করছেন।

এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, চাকরির পরীক্ষার জন্য একটি সমাধানের উদ্যোগের বিষয়ে আমরা নির্দেশ পেয়েছি। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলও (বিসিসি) একটা উদ্যোগ নিচ্ছে। বিসিসির উদ্যোগের সঙ্গে যাতে আমাদের কোনো দ্বৈধতা না হয় সে বিষয়টি বিবেচনা করে এগুচ্ছি। আশা করি, ভালো ফল আসবে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, একই দিনে অনেক পরীক্ষার বিষয়টি নিয়ে তারাও উদ্যোগ নেওয়ার চিন্তা করেছিলেন। কিন্তু বড় কোনো উদ্যোগ নেওয়া সম্ভব নয় বলে শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ মত দিয়েছেন। তাই এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো উদ্যোগের দিকে এগোয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, এটুআই যদি তথ্য-প্রযুক্তির কোনো বিশেষ প্রক্রিয়ায় সমাধান বের করতে পারে সেটা ভালো উদ্যোগ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে পাশ করে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিচ্ছেন মাসুদ হাসান। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, একটি ভালো সমাধান আশা করছি। সরকারি চাকরির নিয়োগ সহজে পাওয়া যায় না।

এখন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ এলেও একই দিন একাধিক পরীক্ষা থাকায় অনেকে পারছেন না। টাকা খরচ করে পরীক্ষায় অংশ নিতে না পারা খুবই আক্ষেপের ব্যাপার। আশা করি ইতিবাচক পথ বের হবে। উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৬ মার্চ বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণার পর প্রায় দুই মাস (জরুরি ছাড়া) সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল।

এমনিতেই সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দীর্ঘসূত্রতায় আটকে থাকে। এর মধ্যে মহামারির দুই বছরে সেটা আরো বেশি অচলাবস্থা তৈরি করেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত বছর দুই দফায় সরকারি চাকরির নিয়োগে গতি আনতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে প্রায় সব সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে শুক্রবার ছুটির দিন পরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে একই দিনে অনেক বেশি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা নিতে হচ্ছে।

এ বিষয়ে একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা জানান, সরকারের শীর্ষ পর্যায় থেকে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে চাপ আসছে। তাই তাদের মূল লক্ষ্য দ্রুত পরীক্ষা নিয়ে নিয়োগ সম্পন্ন করা।তারা আরও জানান, ঢাকায় নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রতিষ্ঠানেরও স্বল্পতা আছে। তাই যারা যখন যেভাবে শিডিউল পাচ্ছে সেভাবেই পরীক্ষা নিয়ে নিচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ভিত্তিক কোনো উদ্যোগ কাজে আসবে না। সরকার কেন্দ্রীয়ভাবে কোনো উদ্যোগ নিলে সেটা কার্যকর ফল দিতে পারে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au