শিক্ষা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

  • 5:44 pm - February 14, 2022

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা যে সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে তার ওপর ভিত্তি করে ‘ভর্তি পরীক্ষা’ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে রোববার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এবার উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে হবে কিনা প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি বা সমমানের পরীক্ষা যে সিলেবাসে হয়েছে, আমাদের মতামত হলো ঠিক সেই সিলেবাসের ওপর ভর্তি পরীক্ষাগুলো হওয়া যৌক্তিক। এর বাইরে মনে করি না যে কেউ করবে। কিন্তু যদি কেউ করতে চায় আমরা তাদের অুনরোধ করবো।

শিক্ষামন্ত্রী বলেন, মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে যিনি স্বাস্থ্য শিক্ষার দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলেছি। এছাড়া আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতি করেছে―তাদের সঙ্গে কথা বলেছি। তারাও একমত। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি।

তারা এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। বড় যে চারটি বিশ্ববিদ্যালয়, যারা গুচ্ছ পদ্ধতিতে আসেনি―তারাও এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমাদের মতামত হলো যে সিলেবাসে এইচএসসি বা সমমানের পরীক্ষা হয়েছে ঠিক সেই সিলেবাসে ভর্তি পরীক্ষা হওয়া উচিত। তা না হলে শিক্ষার্থীদের প্রতি সুবিচার করা হবে না।

আসন সংকট নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের অনেকে বিশ্ববিদ্যালয়ে যাবেন। কেউ এখনই কাজে চলে যাবেন। কেউ কারিগরি শিক্ষায় চলে যাবেন। আমাদের একেবারেই মনে হয় না আসন সংকট হবে। তিনি বলেন, আমাদের এই যে একটা চিন্তা সবাইকে অনার্স-মাস্টার্স পাস করতে হবে―এটি বিশ্বের কোথাও হয় না।

তারপরও প্রায় আড়াই হাজার বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আছে। সেখানে ডিগ্রি আছে, কোথাও কোথাও অনার্স-মাস্টার্সও আছে। প্রতিবছরই দেখি অনেক সিট খালি থাকে। কাজেই আসন সংখ্যা নিয়ে সমস্যা হবে না। নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে দীপু মনি বলেন, যখন কোনো একটি নতুন প্রতিষ্ঠান হয়, একটা নির্দিষ্ট মানে পৌঁছাতে তার সময় লাগে।

আমরা সেই উদ্যোগগুলো নিচ্ছি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণে জোর দিচ্ছি। এর মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো। গুচ্ছ পদ্ধতিতে ভোগান্তি কমেনি―এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটা আগে যেটা হতো তার চেয়ে কম নয়। তারপরও বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব বিষয় থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au