শিক্ষা

এইচএসসি : পাসের হারে শীর্ষে যশোর

  • 8:23 am - February 13, 2022

এইচএসসিতে নয় বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও অন্যান্য বছরের মতো এবারও সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার পাসের হারে সবার নিচে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।

এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার নয় বোর্ডে এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। ১১ বোর্ডে গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৭৯ জন। এরমধ্যে নয় বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭৮ হাজার ৫২২ জন পরীক্ষার্থী।

এবার পাসের হার ঢাকা বোর্ডে ৯৬ দশমিক ২০, রাজশাহী বোর্ডে ৯৭ দশমিক ২৯, কুমিল্লা বোর্ডে ৯৭ দশমিক ৪৯, বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬, সিলেট বোর্ডে ৯৪ দশমিক ৮০, দিনাজপুর বোর্ডে ৯২ দশমিক ৪৩ ও ময়মনসিংহ বোর্ডে ৯৫ দশমিক ৭১ শতাংশ। অপরদিকে জিপিএ-৫ পেয়েছে রাজশাহী বোর্ডে ৩২ হাজার ৮০০, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৩৪৯, যশোর বোর্ডে ২০ হাজার ৮৭৮, চট্টগ্রাম বোর্ডে ১৩ হাজার ৭২০, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ১৫৩, বরিশাল বোর্ডে ৯ হাজার ৯৭১, সিলেট বোর্ডে ৪ হাজার ৭৩১ ও ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ৬৮৭ জন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au