উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯। রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০ জন শিক্ষার্থী। পাসের হারে অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী শিক্ষা বোর্ড। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ ফল ঘোষণা করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৭ হজার ৪৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৭২৯ এবং ছাত্রী সংখ্যা ৬৯ হাজার ৭৫৫। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০০টি কেন্দ্রের মাধ্যমে ৮ জেলার ৭৫৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।