অর্থনীতি

কর্মীদের বেতন বাড়াল ৫ ব্যাংক, মার্চ থেকে কার্যকর

  • 8:11 am - February 10, 2022

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলতি বছরের ১ মার্চ থেকে কর্মীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারিখাতের পাঁচটি ব্যাংক।  ইতোমধ্যে ব্যাংকগুলোর কর্মীদের বর্তমান থেকে নতুন বেতন-ভাতা কত হবে সেটারও চূড়ান্ত হিসাব করা হয়েছে। যে পাঁচটি ব্যাংক নতুন বেতন-ভাতা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো- ইসলামী ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

এ বিষয়ে স্যোশাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম বাংলানিউজকে বলেন, ‘আমরা বাংলাদেশ নির্ধারিত নতুন বেতন-ভাতা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি, যা চলতি বছরের মার্চ থেকেই কার্যকর হবে’। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, ‘এই ব্যাংকগুলো নতুন বেতন বাস্তবায়নের কাজ শুরু করায় অন্য ব্যাংকগুলোও দ্রুত নতুন বেতন-ভাতা বাস্তবায়নের উদ্যোগ নেবে’। ‘দেশে কার্যরত ৪৩টি বেসরকারি ও নয়টি বিদেশি ব্যাংককে বেতন-ভাতাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কার্যকর করতে হবে’।

বেসরকারি ব্যাংক কর্মীদের নতুন বেতন-ভাতা বাস্তবায়নে চলতি বছরের ২০ জানুয়ারি জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সহকারী ক্যাশ ও জেনারেল কর্মকর্তাদের শিক্ষানবিশকালের বেতন হবে ২৮ হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষে বেতনের পরিমাণ দাঁড়াবে ৩৯ হাজার টাকায়। এছাড়াও অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী, বার্তাবাহকদের সর্বনিম্ন বেতন হবে ২৪ হাজার টাকা। চাকরি স্থায়ীকরণ ও বাৎসরিক বেতন বাড়ানোর ক্ষেত্রে দেওয়া যাবে না আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা।

বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বেসরকারি ব্যাংকগুলোকে সময় দেওয়ার আবেদন করেন। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক আরেকটি সার্কুলার জারি করে নতুন নির্ধারিত বেতন-ভাতাদি চলতি বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সার্কুলারে বর্ণিত নির্দেশনা বলবৎ থাকবে বলে ব্যাংকগুলোকে জানানো হয়।

তবে, কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর সার্বিক আর্থিক সক্ষমতা পর্যালোচনায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কিছু দিক-নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ ৭ ফেব্রুয়ারি এই বেতন-ভাতা স্থগিত চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ফরহাদ বিন হোসেন নামে একজন বিনিয়োগকারী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au