ওপার বাংলা

সৌদিতে বিমানের কেবিন ক্রু আটক, চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

  • 4:28 pm - January 26, 2022

৩ কোটি টাকার সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ সৌদি আরবের জেদ্দায় আটক হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কেবিন ক্রু। তার নাম রুহুল আমিন শুভ। বুধবার সকালে ফ্লাইটে উঠার আগ মুহুর্তে তিনি সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন। এরপরই বিমানের ফ্লাইট ঘিরে ঘটা বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।

সৌদি পুলিশ সূত্রে জানা গেছে, বিমানের ঢাকাগামী ফ্লাইট বিজি ৪০৩৬ এর ফ্লাইট স্টুয়ার্ড হিসেবে তার ডিউটি ছিল। বিমানে উঠার আগ মুহুর্তে তারা জানতে পারেন তার লাগেজে বিপুল পরিমাণ সোনা ও বৈদেশিক মুদ্রা আছে। এরপর পুলিশ তার ব্যাগ তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করে। পুলিশ এসব সোনার কাগজপত্র দেখতে চাইলে শুভ তা দেখাতে পারেননি। এরপর বিমানের ওই ফ্লাইটটি শুভকে ছাড়া ঢাকার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দর ত্যাগ করে।

সিভিল এভিয়েশন আইন অনুযায়ী, বিমানের এ ধরনের ফ্লাইটে ১০ জন কেবিন ক্রু বাধ্যতামূলক থাকতে হবে। কিন্তু শুভ আটক হওয়ায় পাইলট আইন লঙ্ঘন করে ৯ জন ক্রু নিয়ে ঢাকায় আসেন। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ শুভকে চাকরিচ্যুত করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে শুভর নেতৃত্বে একটি গ্রুপ দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করে নিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সোনা আনতেন। বিমানে যোগদানের পর থেকে এভাবে তিনি কোটি কোটি টাকার মালিক বনে যান। অভিযোগ আছে, বিমানের শিডিউলিং শাখার শাকিল নামের এক কর্মকর্তার হাত ধরে শুভ একটি বাহিনী গড়ে তোলেন বিমানে।

এই বাহিনী দীর্ঘদিন ধরে সৌদি আরব, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সোনা আনতেন বিমানের ফ্লাইট ব্যবহার করে। শাকিল শিডিউলিং শাখায় যোগদানের পর তিনি মোটা অংকের টাকা নিয়ে এই গ্রুপের সদস্যদের এসব ফ্লাইট ব্যবস্থা করে দিতেন।

জানা গেছে, প্রতি ফ্লাইটে শাকিল ১০ হাজার করে টাকা নিতেন ক্রুদের কাছ থেকে। তিনি নিজেকে বিমানের সাবেক একজন প্রভাবশালী পরিচালকের ভাই পরিচয় দিয়ে শিডিউলিং শাখায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার বিরুদ্ধে এর আগে সোনা আমদানি ও টাকা পাচারসহ অসংখ্য অভিযোগ থাকলেও ওই পরিচালকের কারণে কোনো অভিযোগই কর্তৃপক্ষ আমলে নিত না।

যার কারণে তিনি কাউকে পরোয়া করতেন না। শুভ ছাড়াও তার বাহিনীর অপর এক সদস্যের বিরুদ্ধেও বিমান চাকরিচ্যুতিসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে। তার নাম শেহজাদ। তিনিও সম্প্রতি সোনাসহ হাতেনাতে ধরা পড়েছিলেন। তবে শাকিলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা- তা জানা যায়নি।

তবে এই ঘটনার পর শুভর গডফাদার শাকিলকে খুঁজছে পুলিশ। শাকিল বসুন্ধরা আবাসিক এলাকায় বিশাল আলিশান বাড়ির মালিক। এই বাড়ির কিস্তির টাকাও এই গোল্ড ক্রুরা সরবরাহ করতেন। অভিযোগ উঠেছে, যে ফ্লাইটে রুহুল আমিন শুভ সোনা নিয়ে আটক হয়েছেন ওই ফ্লাইটটিও শাকিল দিয়েছিলেন মোটা অংকের টাকা নিয়ে।

এ ব্যাপারে জানতে বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে যোগাযোগ করা হলে বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার যুগান্তরকে বলেন, আমি এ বিষয়টি জানি না।  খোঁজ নিচ্ছি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au