বিনোদন

আজ পরীমনির আনুষ্ঠানিক বিয়ে

  • 6:10 am - January 22, 2022

মা হতে চলার সুখবর জানিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রশ্ন ওঠেছিল, বিয়েটা সারলেন কবে এ নায়িকা? জবাবে গত  ১০ জানুয়ারি পরীমনি নিজের প্রেমকাহিনীর বিস্তারিত তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের সামনে। জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত তারকা ও মডেল শরিফুল রাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। রাজ-ই তার অনাগত সন্তানের বাবা।

আর সেই পরীমনি আবারও বিয়ে করছেন! পাত্রও অবশ্য সেই রাজ।  শুক্রবার রাতে বেশ ঘটা করেই গায়েহলুদ অনুষ্ঠান আয়োজিত হলো এ যুগলের।  আজ শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়েটা হচ্ছে। হলুদসন্ধ্যার পাঁচটি ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন পরীমনি।  যেখানে রাজ-পরীমনিকে হলুদ রঙের বসনে দেখা গেছে।  ক্যাপশনে ভালোবাসার চিহ্ন দিয়ে হ্যাশট্যাগ দিয়েছেন রাজপরী। কিন্তু ছবিগুলো কোন তারিখের তা বোঝা যায়নি পরীর এই পোস্টে।

 

তবে পরীমনির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরীর ফেসবুক থেকে বিষয়টি স্পষ্ট হওয়া গেছে যে, শুক্রবার পরীর হলুদ ছোঁয়া অনুষ্ঠান হয়েছে। সেই হলুদসন্ধ্যার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে চয়নিকা লিখেছেন, পরী আর রাজের হলুদ ছোঁয়া খুব সাধারণ ছিল। হলুদ কাঞ্জিভরম শাড়িতে কী সুন্দর লাগছিল!পুরোটাই ওদের পরিবারের লোকজন। খুব খুব আনন্দ আর নির্মল খুশির বন্যা  ছিল।

চয়নিকা আরও লিখেছেন, অনুষ্ঠানে নির্মাতাদের মধ্যে ছিলেন সেলিম গিয়াসউদ্দিন, রেদওয়ান রনি।  ছিলেন ডিএ তায়েব, মাহবুবা শাহরিন আর টুনটুন। সবার ভালোবাসা আর আশির্বাদে হাসি আর খুশিতে ভরে উঠুক তাদের (রাজ-পরী) আগামী দিনগুলো। আশেপাশের প্রিয় মানুষগুলো ভালো থাকলে মন ভরে যায়। ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্যে।   প্রসঙ্গত, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। পরিচয়ের মাত্র ৭ দিনের মধ্যে প্রেম হয় তাদের। এরপর গোপনে বিয়ে করেন তারা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au