রাজনীতি

না চাইলেও নির্বাচনে থাকতে হচ্ছে পরীকে

  • 1:56 pm - January 17, 2022

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছিলেন পরীমনি। কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।  কিন্তু হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। কারণ হিসেবে জানিয়েছিলেন, অনাগত সন্তানের জন্য কোনো ঝুঁকি নিতে চান না। নির্বাচনের আগেই ভারতে যেতে চান চিকিৎসার্থে।

কিন্তু কোনো কারণই ধোপে টিকল না। নির্বাচনে অংশ নিতেই হচ্ছে ঢাকাই ছবির এই আলোচিত অভিনেত্রীকে। তিনি না থাকলেও ব্যালট পেপারে তার নাম ঠিকই থাকছে।  কারণ শনিবার বেলা দুইটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। এই সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেনি পরীমনি।  বিকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বিষয়টি নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিশনার অভিনেতা পীরজাদা হারুন বলেছেন, এখন আর প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ নেই। পরীমনি চাইলে নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন তবে ব্যালট ব্যাপারে নাম থাকবে। রোববার বিকালে প্রকাশিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকায় পরীমনির নাম রয়েছে।  ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের প্রত্যেককেই দেওয়া হয়েছে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি।

এর আগে শনিবার দুপুরে সাংবাদিকদের পরীমনি বলেছিলেন, তার অনাগত সন্তানের জন্মের আগে তিনি কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।  তার স্বামী রাজও চায় না পরী এ অবস্থায় নির্বাচনে অংশ নিক। তাই নির্বাচন না করাটাই তার জন্য উত্তম। বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশ নিতেই হবে বলে জানিয়েছেন অভিনেতা সাইমন সাদিক।

তিনি বলেন, পরীমনি যখন আমাকে ফোন দিয়ে বলেন যে, তিনি অসুস্থ, তাই তাকে কলকাতা যেতে হবে চিকিৎসার জন্য। সে জন্য এ নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। তখনই আমি শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের কাছে এসে বলি; কিন্তু তখন আর সময় ছিল না প্রত্যাহার করার। তাই প্রত্যাহার হয়নি।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন যথাক্রমে বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন গত দুই মেয়াদে দায়িত্বে থাকা মিশা সওদাগর ও জায়েদ খান। গত মঙ্গলবার রাতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হিসেবে সই করেন পরীমনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au