যাত্রাশুরু আকিজ টেবিলওয়্যারের
জাকারিয়া: বিশ্বমানের টেবিলওয়্যারের প্রত্যাশানিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্যান্ডবলরুমে আকিজ টেবিলওয়্যারের লঞ্চিংকরা হয়।
সিরামিকস্ইন্ডাস্ট্রিরটাইলস্ ও স্যানিটারি ওয়্যারেসাফল্য অর্জনের পর এবার আকিজগ্রুপ বাজারে নিয়ে এল আন্তর্জাতিক মানের আকিজ টেবিলওয়্যার।
আজ (২৭ শে ডিসেম্বর) রবিবার সকালে স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি।
এরপর অতিথিদের বক্তব্য লোগো উন্মোচন এবং কুমার বিশ্বজিত গান পরিবেশন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ টেবিলওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর সেখ বশির উদ্দিন এবং ডিরেক্টর, সেলস এবংমার্কেটিং মোহাম্মদ খোরশেদ আলমসহ আকিজ গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ,ডিলার, কর্পোরেটক্লায়েট এবং বিদেশি নেতৃবৃন্দ।
অতিথিদের সবাই টেবিলওয়্যার এর বাণিজ্যিক দিক নিয়োজিত বক্তব্য প্রদান করেন এবং আকিজ টেবিলের শুভেচ্ছা জানান। “কোয়ালিটি সবারপ্রথমে” আকিজ গ্রুপের এই আদর্শকে ধারন করে সবাইকে একসাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে শেষ হয় আকিজ টেবিলওয়্যারের লঞ্চিং ইভেন্ট।
নতুন সময়/টিআই