শিক্ষা

স্কুলে ভর্তি: আসনপ্রতি ১৪ জনের আবেদন

  • 9:04 am - December 13, 2021

সারাদেশের সাড়ে ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ হাজারের বেশি আসন রয়েছে। এসব আসনে ভর্তিতে ৫ লাখ ৩৮ হাজার ৮৬৬টি আবেদন এসেছে। এতে প্রতি আসনে ভর্তির জন্য ১৪ জনের কিছুটা বেশি আবেদন জমা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে। মাউশি থেকে জানা গেছে, ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়।

রোববার (১২ ডিসেম্বর) রাত ১২টার আগে অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে। সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলে ৮০ হাজার ১৭টি আসনে ভর্তির জন্য অনলাইন আবেদন শেষ হয়েছে। এতে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে। এসব পছন্দক্রমের ক্ষেত্রে ৫ লাখ ৩৮ হাজার ৮৬৬ জন প্রার্থী আবেদন করেছেন। সেই হিসেবে একটি আসনের জন্য ১৪ জনের বেশি শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে।

জানা গেছে, সরকারি স্কুলের ভর্তি লটারি আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হবে। এতে শিক্ষামন্ত্রী উপস্থিত থেকে স্কুল ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিন রাতেই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের যে স্কুলে ভর্তির জন্য মনোনীত হবে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর বেসরকারি স্কুলের আবেদন আগামী ১৬ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত চলবে। বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবন আয়োজন করা হবে।

জানতে চাইলে মাউশির উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়। রোববার রাতে সরকারি স্কুলের আবেদন শেষ হয়েছে, নতুন করে আর আবেদনের সময় বাড়ানো হবে না। তিনি বলেন, আগামী ১৫ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরাকরি স্কুলের ভর্তির লটারি আয়োজন করা হবে। সেখানে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বর্তমানে লটারি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au