জাতীয়

ডিএসসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত, একজন বরখাস্ত

  • 7:24 pm - November 25, 2021
ডিএসসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত, একজন বরখাস্ত

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়িচাপায় রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় দুই জনকে চাকরিচ্যুত ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে সংস্থাটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ গণমাধ্যমে পাঠান।

ডিএসসিসি থেকে অবৈধভাবে গাড়ি বরাদ্দ করে চালানোয় পরিচ্ছন্নতাকর্মী মো. হারুন মিয়া ও গাড়ি চালানোর কাজে সহযোগিতা করায় আরেক পরিচ্ছন্নতাকর্মী মো. আবদুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া ও আবদুর রাজ্জাক দৈনিক মজুরিতে কাজ করছিলেন। তারা করপোরেশনের স্থায়ী কর্মী নন।

এ ছাড়া সাময়িক বরখাস্ত হওয়া কর্মী হলেন গাড়িচালক (ভারী) মো. ইরান মিয়া। তিনি করপোরেশনের নিয়োগপ্রাপ্ত গাড়িচালক। নাঈম হাসানকে যে গাড়িটি চাপা দিয়েছে, সেটি ইরানের অনুকূলে বরাদ্দ ছিল। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম নিহত হন। এ ঘটনার পরপরই ওইদিন মতিঝিল এলাকায় রাস্তা অবরোধ করে তার সহপাঠীরা বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বেলা ১১টায় তারা কলেজের সামনে জড়ো হয়। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেয়। তারা সেখানে প্রকৃত আসামির গ্রেফতার এবং দ্রুত বিচার দাবি করে। সেখানে কিছু সময় অবস্থান নিয়ে পরে তারা যায় গুলিস্তানের সেই জায়গায়, যেখানে নাঈমের মৃত্যু হয়েছে। সেখানে আরও অবস্থান নেয় কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে সেখানকার আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সপ্তাহের শেষ কার্যদিবসে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

নাঈম হাসানের মৃত্যুর ঘটনার বিচার, সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ছয় দফা দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সকাল ১০টা থেকে টানা ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলে। বিকালে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। তিনি তাদের দাবিদাওয়া বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দাবিদাওয়া বাস্তবায়ন না হলে ফের রোববার থেকে আন্দোলনে যাবেন- এমন হুঁশিয়ারি দেন তারা।

এদিকে নাঈম হাসানকে গাড়িচাপা দেওয়ার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রাসেল খানের ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২৪ নভেম্বর বেলা ১১টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নাঈম হাসানকে ধাক্কা দেয় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ট্রাক। এ সময় গাড়িটি চালাচ্ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান। পরে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও এলাকার টহল পুলিশ ট্রাকসহ রাসেলকে আটক করে। রাতে এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au