জাতীয়

১৭ দিনে টিকা পেলেন সোয়া ২ লাখ শিক্ষার্থী!

  • 6:26 am - November 18, 2021

করোনাভাইরাসের সংক্রমণরোধে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে চলছে টিকাদান কর্মসূচি। প্রতিদিন গড়ে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার সরকারি লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে তা পূরণ হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আটটি টিকাদান কেন্দ্রে মোট ২ লাখ ২৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। এতে প্রতিদিন গড়ে ১৩ হাজারের বেশি অর্থাৎ নির্ধারিত টার্গেটের এক তৃতীয়াংশ স্কুলশিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে।

গত ১ নভেম্বর থেকে রাজধানীর আটটি স্কুলের কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের প্রয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জন্মনিবন্ধনসহ নানা জটিলতার কারণে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে ধীরগতি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্মনিবন্ধন কার্যালয়গুলোতে নতুন জন্মনিবন্ধন, নিবন্ধনে নাম ও বয়সে ভুল ইত্যাদি সমস্যা নিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকরা ধর্ণা দিচ্ছেন। ভুল সংশোধন করতে কারও কারও ঢাকার ডিসি অফিসেও দৌড়ঝাপ করতে হচ্ছে।

জানা গেছে, এ পর্যন্ত টিকাগ্রহীতা ২ লাখ ২৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ডোজ ২ লাখ ২৪ হাজার ৭৬৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৫৯ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর) টিকা নিয়েছেন ৪১ হাজার ২২১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ২১২ জন ও ছাত্রী ২২ হাজার ৯ জন। এসময়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা ৩ জনের মধ্যে ছাত্র ১ জন ও ছাত্রী ২ জন।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও ৭ লাখ ৩৪ হাজার ৮৫৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের ৪ লাখ ৭৪ হাজার ৬৭৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৬০ হাজার ১৮৫ জন। প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ৪২৭ জন ও নারী ২ লাখ ৫৬ হাজার ২৪৭ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৪২ জন ও নারী ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে। ২৭ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা ৮ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৫০৩ জন। এর মধ্যে প্রথম ডোজের ৫ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৫৫৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার ৯৪৮ জন।

১৭ নভেম্বর পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৪০৭ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৬ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ২২ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৮৪ হাজার ৩৮৫ জন নিবন্ধন করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au