বিনোদন

সুশান্তের জন্য এবার তরুণীর আত্মহত্যা

  • 8:45 am - June 19, 2020
সুশান্তের জন্য এবার তরুণীর আত্মহত্যা

বিনোদন: বলিউড হিরো সুশান্তের আত্মহত্যার ঘটনায় স্তব্ধ গোটা ভারত। বলিউডের এই প্রাণোচ্ছ্বল অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। শোকাহত তার ভক্তরাও। অভিনেতার এই মৃত্যু সইতে না পেরে ও ব্যক্তিগত জীবন নিয়ে হতাশায় তার মতোই আত্মহত্যা করলেন ভারতের এক তরুণী। ভারতের হুগলি জেলার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তিনি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন ৩২ বছরের ওই তরুণী। নাম অরুন্ধতী দাস। আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। লকডাউনে চাকরিও চলে গিয়েছিল। তা নিয়ে মানসিক হতাশায়ও ভুগছিলেন। গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পান তিনি। গত ১৬ জুন সুশান্তকে নিয়ে একটি পোস্টে লেখেন, ‘তুমি রবে নীরবে’। অভিনেতার মৃত্যু তাকে ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার বাড়িতে মাংস রান্না করে অরুন্ধতী গোসল করতে যান।

কিন্তু অনেকটা সময় কেটে গেলেও তিনি বাথরুম থেকে বের হননি। ডাকাডাকি করেও কোনো লাভ হয়নি। দরজা ভেঙে দেখা যায় গোসলখানায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কেন অরুন্ধতী আত্মঘাতী হলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শোকাহত গোটা পরিবার। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ওই তরুণীর ময়নাতদন্ত হবে।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ খুঁজতে উঠে পড়ে লেগেছে মুম্বাই পুলিশ। একের এক তথ্য সংগ্রহ করছে বান্দ্রা থানা পুলিশ। এবার তদন্তের সার্থে থানায় ডাকা হলো সুশান্তের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তীকে। সুশান্তের মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্যই ডাকা হয়েছে তাকে। এর আগে সুশান্তের বাবা, দুই বোন ও প্রিয় বন্ধুর বয়ান রেকর্ড করা হয়। এমনই তথ্য দিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রিয়া সাদা পোশাক, অবিন্যস্ত চুল, মুখে মাস্ক পরে থানায় পৌঁছাতেই সেখানে ক্যামেরাবন্দি হন। অন্যদিকে গতকাল অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক মুকেশ ছাবড়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশ। মুকেশ পুলিশকে জানান, প্রথম থেকেই সুশান্ত অন্তর্মুখী স্বভাবের ছিলেন। তবে প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে তার কোনো ঝামেলা চলছে কিনা তা সুশান্ত তাকে জানাননি বলে দাবি করেছেন মুকেশ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au