বিনোদন

সাতপাকে বাঁধা পড়ছেন ক্যাটরিনা-ভিকি

  • 6:30 am - October 27, 2021

চলতি বছরের আগামী ডিসেম্বরের মধ্যেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ইতোমধ্যেই ক্যাটরিনার পোশাক বানানোর প্রস্তুতি শুরু করেছেন। দুই পরিবারেই চলছে শেষ মুহূর্তের ধুমধাম আয়োজনের প্রস্তুতি। ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র বলছে, ক্যাটরিনা-ভিকির বিয়ের খবর সঠিক। চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরে বিয়ে করবেন তারা। ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইনের পোশাকে বিয়ের জন্য ক্যাটরিনা বেছে নিয়েছেন ‘র সিল্ক।’

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও জানা গেছে, চার বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা-ভিকি। যদিও সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত একটি মন্তব্যও করেননি তারা। বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে তাদের দু’জনকে, তবে জনসমুক্ষে বজায় রেখেছেন দূরত্ব। দু’জনে একসঙ্গে ছুটি কাটাতেও বাইরে গিয়েছেন। একই সময়ে সামাজিক মাধ্যমে ছবি দিলেও সিঙ্গল ছবি শেয়ার করেছেন তারা। তবে সাম্প্রতিক সময়ে এই লুকোচুরি কমেছে তাদের। ভিকি অভিনীত ‘সর্দার উধম’র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। ক্যামেরার সামনেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন।

কিছুদিন আগে ক্যাটরিনার সঙ্গে ভিকির বাগদানের খবর ছড়িয়ে পড়ে। যদিও এই দুই তারকার টিমের পক্ষ থেকে এ খবর উড়িয়ে দেওয়া হয়েছিল।  এদিকে, ক্যাটরিনা-ভিকির বিয়ের গুঞ্জনে উচ্ছ্বসিত ভক্তরা। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক, আনুষ্কা-বিরাটের পর বলিউড হয়তো আবারও পেতে চলেছে তারকা জুটি।

সূত্র: ইন্ডিয়া টাইমস 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au