বিনোদন

আরিয়ানকে গ্রেফতার করা কর্মকর্তাকে নিয়ে যা বললেন তার স্ত্রী

  • 1:47 pm - October 26, 2021

শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করা আলোচিত কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠেছে। এদিকে তদন্তের জন্য এনসিবির (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) সদর দপ্তর দিল্লিতে পৌঁছেছেন ওই কর্মকর্তা। খবর আনন্দবাজার পত্রিকার। সমীরের স্ত্রী অভিনেত্রী ক্রান্তি রেডকারের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, সমীর ও তার পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।

সমীরের স্ত্রী ‘গঙ্গাজল’ ছবির অভিনেত্রী ক্রান্তি রেডকার বলেন, আমি প্রাণনাশের হুমকি পাচ্ছি। তাই আমাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।  আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়,  আরিয়ান-কাণ্ডে তদন্ত শুরু হওয়ার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল সমীরকে ঘিরে। অভিযোগ উঠেছিল, অর্থের বিনিময়ে শাহরুখ-পুত্রের বিরুদ্ধে সাক্ষী জোগাড়ের চেষ্টা করেছেন তিনি। আবার বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আরিয়ানকে ছেড়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সমীরের স্ত্রী ইন্ডাস্ট্রিতে সাফল্য পাননি বলেই নাকি খ্যাতনামীদের ‘নিশানা’ করছেন তিনি। এনসিবির এই কর্মকর্তার বিরুদ্ধে এমনও অভিযোগ এনেছিলেন শিবসেনা নেতা কিশোর তিওয়ারি। স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ প্রসঙ্গে ক্রান্তি বলেন, সমীর ওয়াংখেড়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো থেকে সরে গেলে অনেকেরই সুবিধা হবে।

বলিউডের সঙ্গে যোগ রয়েছে ক্রান্তির। অজয় দেবগণ অভিনীত ‘গঙ্গাজল’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। মরাঠি চলচ্চিত্র জগতেও তিনি পরিচিত মুখ। এদিকে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে অভিযুক্ত করে সমীরের বোন ইয়াসমিন বলেছেন, নবাব মালিক এমন কে যে তিনি একজন আমলার জন্মসনদ দেখতে চাইছেন? মুম্বাইতে তোলা একটি ছবিকে তার তদন্তকারী দল দুবাইয়ের ছবি বলে দাবি করে। আমরা প্রতিদিন হুমকির ফোন পাচ্ছি।

সম্প্রতি নবাব দাবি করেছিলেন, মালদ্বীপ এবং দুবাইয়ে গিয়ে চাঁদাবাজি করেছিলেন সমীর। এমনকি, এই এনসিবি কর্মকর্তা তার জন্মসনদের তথ্য ‘নয়ছয়’ করেছেন বলে মনে করেন নবাব।  ভাইয়ের বিরুদ্ধে নবাবের আনা একাধিক অভিযোগকে নাকচ করেছেন ইয়াসমিন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au