শিক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আরও ২ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

  • 1:14 pm - October 24, 2021

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তের দাবিতে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র শামীম হোসেন রোববার দুপুর সোয়া ১২টার দিকে শত শত ছাত্র, মিডিয়াকর্মী, রবি প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের সামনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ছাত্র-শিক্ষকরা তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এ অবরোধ চলাকালে শত শত পাবলিক ও পুলিশের সামনে আবিদ নামের এক ছাত্র হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে দ্বিতীয় বর্ষের ছাত্র আমিনুর রহমান শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় পিপিডি হাসপাতালে ভর্তি করা হয়।

সহপাঠীদের একের পর এক আত্মহত্যার চেষ্টার ঘটনায় উপস্থিত শিক্ষার্থীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এদিকে এ অবরোধ চলাকালে পাবনা-ঢাকা সহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় আটকাপড়া যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠাতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা তা নাকোচ করে দেন।

এর কিছুক্ষণ পর পৌনে ১টার দিকে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়মন আহমেদ শাহীন কয়েকজন নেতাকর্মী নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এরপর শিক্ষার্থীদের জামায়াত-বিএনপি আখ্যা দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ২ নভেম্বরের উপনির্বাচন বানচালের চেষ্টায় এ সড়ক অবরোধ করা হচ্ছে বলে অভিযোগ করে আন্দোলনরত শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এরপর অবরোধে বাধা দিয়ে তাদের মহাসড়ক থেকে উচ্ছেদের চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় ছাত্রছাত্রীরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে ওই নেতা দলবল নিয়ে অবরোধ এলাকা ত্যাগ করেন। দুপুর পৌনে ১টার দিকে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে রবির একাডেমিক ক্যাম্পাসে অবস্থান নেন।

এরপর তারা একাডেমিক ভবনের প্রধান গেটে তালা দিয়ে রবির রেজিস্ট্রার সোহরাব আলী, শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।  এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবু জাফর বলেন, রবি প্রশাসন আমাদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তারা শিক্ষার্থীদের মঙ্গল চায় না। তারা শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে রক্ষায় নানা অজুহাতে লুকোচুরি খেলছে। শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলেই আমরা ক্লাসে ফিরে যাব। পরীক্ষায়ও অংশ নেব।

অথচ রবি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই গত শুক্রবার সিন্ডিকেট সভা মুলতবি করে আমাদের অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। এতে আমাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে আমাদের অনেকেই হাত কেটে ও বিষপানে আত্মাহুতির চেষ্টা করেছেন। তিনি মহাসড়ক অবরোধকালে ছাত্রলীগ নেতা শাহীনের অতর্কিতে চড়াও হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে চড়াও হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা দলের কোনো সিদ্ধান্ত না। শাহীন ব্যক্তিগতভাগে এ কাজ করে থাকতে পারেন। অচিরেই দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধ শেষে আমাদের একাডেমিক ভবনে অবরুদ্ধ করে রেখেছে, আমরা বাইরে বের হতে পারছি না। ফলে এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নিতে পারছি না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au