বিনোদন

আরিয়ানকে ফাঁসাতে ১৮ কোটি রুপির চুক্তি, সাক্ষীর অভিযোগে তোলপাড়!

  • 1:09 pm - October 24, 2021

মাদক মামলায় গ্রেফতার তারকা অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের একের পর এক জামিন আবেদন বাতিল হচ্ছে। মুম্বাইয়ের বিশেষ আদালতের পর হাইকোর্টও তার জামিন নাকচ করেছেন। এর মধ্যে আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। আজ রবিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করলেন এই মামলার এক সাক্ষী।

যদিও সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ওই সাক্ষীর এমন মন্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ‘মিথ্যে রটনা’ বলে দাবি করেছে এনসিবি। তারা বলছে, সঠিক সময়ে এর জবাব দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যম এই সূত্রে ধরে জানিয়েছে, আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে অর্থ নিয়েছে এনসিবি! খোদ সাক্ষীর এমন অভিযোগে তোলপাড় শুরু হয়েছে।

এদিকে, শাহরুখ পুত্র আটক হওয়ার পর এক ব্যক্তির সঙ্গে আরিয়ানের সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুরুতে সবাই মনে করেছিলেন তিনি এনসিবির কোনো কর্মকর্তা। পরবর্তী সময়ে জানা যায় ওই ব্যক্তি এনসিবি’র কেউ নন। তার নাম কিরণ পি গোসাভি। ওই ঘটনার পর থেকে পলাতক তিনি। এছাড়া নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তি আরিয়ানের এই মামলার মূল সাক্ষী।

কিরণের সহযোগী প্রভাকর সেইলের অভিযোগ, তদন্তকারী সংস্থা তাকে ব্ল্যাং পেপারে সই করিয়েছে। এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের থেকে বিপদের আশঙ্কা করছেন বলেও জানিয়েছেন তিনি। প্রভাকরের দাবি, কিরণ ‘রহস্যজনক ভাবে নিখোঁজ’ হয়ে যাওয়ার পর থেকেই সমীরকে নিয়ে এই ধরনের ভাবনা শুরু হয়েছে তার। এমনকি জীবনের ঝুঁকি রয়েছে বলেও দাবি প্রভাকরের।

কিরণের দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়ে তিনি দাবি করেন, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে মুখ খুলতে ১৮ কোটি রুপির চুক্তি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এনসিবি এসব অস্বীকার করেছে। তাদের উল্টো প্রশ্ন, তা-ই যদি হয়, তা হলে এত দিন আরিয়ান জেলে বন্দি থাকেন কী করে? তাছাড়া তাদের দফতরে একাধিক সিসিটিভি রয়েছে, ফলে দফতরে বসে যা ইচ্ছা তাই করা যায় না। ফলে প্রভাকরের এই অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে এনসিবি। কিন্তু তাতে বিতর্ক থামছে না। কারণ বলিউডের একাংশ এবং বেশ কিছু রাজনীতিবিদ দাবি করেছেন, শাহরুখের ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au