বিনোদন

জন্মদিনে কাকে মিস করছেন অপু

  • 8:03 am - October 11, 2021

বিনোদন: চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রতি জন্মদিনে তার মা শেফালী বিশ্বাস খুব মজা করে পায়েস রান্না করতেন। মেয়েকে খাইয়ে দিতেন নিজের হাতেই। কিন্তু দুই বছর ধরে মায়ের সেই সুন্দর স্মৃতি মনে করেই জন্মদিন কাটাতে হচ্ছেন এই তারকাকে। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর অপু বিশ্বাসের মা পৃথিবী থেকে বিদায় নেন। মাকে ছাড়া সোমবার (১১ অক্টোবর) দ্বিতীয়বারের মতো এলো নায়িকার জন্মদিন। সহকর্মী, বন্ধু ও অসংখ্য ভক্তের শুভেচ্ছার পরও চারপাশেই শুধু মাকেই খুঁজছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, জন্মদিনে মাকে খুব মিস করছি। প্রত্যেক জন্মদিনে মা আমার পাশে ছিলেন। এখন আর মা নেই, মা ছাড়া পৃথিবীটা খুব শূন্য লাগছে। তিনি আরও জানান, এবারের জন্মদিনে পাবনায় শুটিংয়ে থাকার কথা ছিল। কিন্তু শুটিং বাতিল হওয়ায় পরিবার, ফ্যান ক্লাব, চ্যানেল’সহ আরও অন্যান্য অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে তাকে। অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে তার জন্ম। তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।

মায়ের সঙ্গে অপু বিশ্বাস

বাবা মায়ের অনুপ্রেরণায় স্কুল জীবন থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন অপু। বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নাচ শিখেছেন। নাচ থেকেই তার অভিনয়ে যুক্ত হওয়া। ২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের। তবে নায়িকা হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ ২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি।

এরপর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

এছাড়া প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ‘পিতা মাতার আমানত’ ও ‘বাবা মায়ের সন্তান’, রিয়াজের সঙ্গে ‘বাজাও বিয়ের বাজনা’, রিয়াজ ও ফেরদৌসের সঙ্গে ‘শুভ বিবাহ’, আমিন খানের সঙ্গে ‘পৃথিবী টাকার গোলাম’, কাজী মারুফের সঙ্গে ‘বড় লোকের মেয়ে গরীবের ছেলে’ সিনেমায় দেখা গেছে অপুকে। ১৫ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।

নিজের সর্বাধিক সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন অপু। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। তবে তাদের সংসার শেষ পর্যন্ত টেকেনি। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au