বিনোদন

আড়াল ভেঙে সবার সামনে হাজির হবেন পপি

  • 4:58 am - October 11, 2021

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি গত ছয় মাসেরও বেশি সময় ধরে অন্তরালে আছেন। এ সময়টাতে তিনি মিডিয়ার লোকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। কেউই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কিংবা তিনিও কারও সঙ্গে যোগাযোগ করছেন না। এতে এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে এই জনপ্রিয় চিত্রনায়িকাকে নিয়ে।

কেউ বলছেন পপি বিয়ে করে সংসারি হয়েছেন। স্বামীর সঙ্গে সংসার শুরুর পর থেকেই অন্তরালবাসী হয়েছেন। আবার পপির ঘনিষ্ঠরা বলছেন, শুধু বিয়ে নয় তিনি এখন সন্তানসম্ভবা। তাই মিডিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। কিন্তু সব কিছুই গুঞ্জন হিসেবে প্রচলিত রয়েছে। পপির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও পপির অবস্থান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো তথ্য দিচ্ছেন না।

তারা বলছেন, তাদের সঙ্গেও যোগাযোগ নেই পপির। আরেকটি সূত্র বলছে, পপি এরই মধ্যে দেশান্তরী হয়েছেন। স্বামীর সঙ্গে দেশের বাইরে সংসার করছেন। কিন্তু কোনো তথ্যই যাচাই করা যাচ্ছে না। এদিকে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি ছবিতেও অভিনয় করেছিলেন এই চিত্রনায়িকা। সেটি এখন মুক্তির মিছিলে। এটির প্রচারণায় অংশ নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন পপি। সেই পরিচালকের সঙ্গেও কোনো যোগযোগ নেই পপির।

তবে পপির ঘনিষ্ঠ জনপ্রিয় এক চিত্রনায়কের বরাতে জানা গেছে, পপি গাজীপুরে নিজের বাগানবাড়িতে বসবাস করছেন এখন। তবে তিনি বিয়ে করেছেন কিনা তা পরিষ্কার করেননি। সেই চিত্রনায়ক বলছেন, শিগগিরই আড়াল ভেঙে সবার সামনে হাজির হবেন তিনি। তখনই এ অন্তরাল জীবনের বিষয়ে মুখ খুলবেন পপি। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au