মিডিয়া

নির্বাচনে কেউ বিদ্রোহী হলেই হারাবেন পদ-পদবী: আ.লীগ

  • 6:18 pm - October 04, 2021
নির্বাচনে কেউ বিদ্রোহী হলেই হারাবেন পদ-পদবী: আ.লীগ

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন কিংবা সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছেন, এমন কাউকেই এবার মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

উপনির্বাচনগুলোতে মৃত নেতাদের পরিবারের অনেকেই মনোনয়নপ্রত্যাশী। তবে, দল বলছে এসব সদস্যের যদি কারো দলীয় সংশ্লিষ্টতা না থাকে তারাও মনোনয়ন পাবেন না। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূলের নেতাদের মূল্যায়ন করতেই এসব সিদ্ধান্ত।

সিরাজগঞ্জ ৬ আসনের উপনির্বাচন, ১০টি পৌরসভা, এবং দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সাংগঠনিক সম্পাদকরা জানান, এসব নির্বাচনে স্থানীয় রেজুলেশন ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই এবার মনোনয়ন ফরম নিতে পারবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘মনোনয়ন ফরম সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সবাই নিতে পারবে। তারপরও আমাদের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশন করে ফরম নিতে পারবে।’

তবে যারা অতীতে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন কিংবা বিদ্রোহীদের মদদ দিয়েছেন এমন প্রার্থীরা এবার মনোনয়ন পাবেনা। বিদ্রোহী হলে হারাবেন দলীয় পদ-পদবীও। এবিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ’নৌকার বিরোধিতা করে আবার যারা নৌকায় চড়তে চাইবে তাদেরকে সেই সুযোগ দেয়া হবেনা। যারা মাফ চেয়েছে তাদেরকে মাফ করে দেয়া হয়েছে কিন্তু দলের কোন পদে তাদেরকে আর রাখা হয়নি। এই শাস্তি এখনও চালু রাখা হয়েছে।’

তৃণমুলে সততা ও যোগ্যতার পাশাপাশি যারা জনপ্রিয়তা অর্জন করেছেন এমন প্রার্থীদেরই মনোনয়নের জন্য বিবেচনা করবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এমন তথ্যই জানান তারা।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au