খেলাধুলা

পিছিয়ে পড়েও ১০ জন নিয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ

  • 5:55 pm - October 04, 2021
পিছিয়ে পড়েও ১০ জন নিয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ

ঢাকা: ম্যাচে পারফরমেন্সের বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও ১০ জনের দল নিয়েও সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ৮২ ধাপ পেছনে বাংলাদেশ। এতটা পিছিয়ে থেকেও ভারতের বিপক্ষে অস্কার ব্রুজনের অ্যাটাকিং ফরমেশন ৩,৩,২। এর ওপর এক গোলে পিছিয়ে থেকে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। সেই অবস্থা থেকে এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরা নিঃসন্দেহে অত্যন্ত কৃতিত্বের।

লঙ্কা বধের আত্মবিশ্বাস নিয়ে মালে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লড়াইয়ে নামে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের প্রথম দশ মিনিটের খেলা ছিল আশাজাগানিয়া। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে অ্যাটাকের ধার বাড়ায় ভারত। ২৫ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সাফের সবচেয়ে সফল দলটা। প্রথমার্ধের ২৬ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত।

ম্যাচের ৫৪ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। ফলে অতিরিক্ত যোগ করা চার মিনিটসহ শেষের ৪০ মিনিট একজন কম নিয়েই খেলতে হয়েছে বাংলাদেশকে । এতেও দমে যাননি জামাল ভূঁইয়ারা।

প্রথমার্ধেই ম্যাচে ফিরতে পারত বাংলাদেশ, তবে সুযোগ নষ্ট করেন মতিন-সাদরা। বিরতির পর গোলকিপার আনিসুর জিকোর নৈপুণ্যে বেঁচে যায় লাল-সবুজের দল। কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ। ম্যাচের বয়স ৭৪ মিনিট, রাকিবের দুর্দান্ত ক্রস। হতাশ করেননি ইয়াসিন আরাফাত। সমতায় ফেরে বাংলাদেশ। এরপর চলে অ্যাটাক-কাউন্টার অ্যাটাক। আবারো অতন্দ্র প্রহরির ভূমিকায় জিকো। বিগ ম্যাচে বাংলাদেশের নামের পাশে যোগ হয় মূল্যবান এক পয়েন্ট।

সাফে দেড় যুগের শিরোপা খরা কাটাতে আত্মবিশ্বাস বাড়ল লাল সবুজ প্রতিনিধিদের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au