আন্তর্জাতিক

গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

  • 11:49 am - September 11, 2021
গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

ভারত পাকিস্তান ডেস্ক: ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজয় রুপানি। শনিবার (১১ সেপ্টেম্বর) তিনি রাজ্যের রাজভবনে গভর্নর বা রাজ্যপাল আচার্য্য দেবব্রতের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগেই তিনি এ পদত্যাগ করায় বিজেপি শিবিরে নানা জল্পনা শুরু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বিজয় রুপানি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব পাল্টায়।’

তিনি বলেন, আমার দায়িত্ব পালনের সময় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে রাজ্যের উন্নয়নের সুযোগ পেয়েছি। হঠাৎ কেন পদত্যাগ করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপির জন্য পরিবর্তন একটা স্বাভাবিক বিষয়।

রুপানি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এবার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।’ আগামী বছর গুজরাটে বিধানসভার ভোট হওয়ার কথা।

নরেন্দ্র মোদি এবং আনন্দীবেন পটেলের পরে ফের গুজরাতের এক বিজেপি মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের মেয়াদ শেষের আগেই সরতে হল। ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার উত্তরসূরি মনোনীত হন আনন্দীবেন। কিন্তু ২০১৬ সালের আগস্টে তিনি পদত্যাগ করেন। এরপরই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রুপানি। তার নেতৃত্বেই ২০১৭ সালের বিধানসভা ভোটে জয়ী হয়েছিল বিজেপি।

পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বিজেপি নেতা আর সি ফালড়ু, সি আর পাটিল, বিদায়ী উপমুখ্যমন্ত্রী নিতিন পটেলের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপৌলা এবং মনসুখ মাণ্ডব্যর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au