চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত “কলেজ” বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের নবগঠিত পরিচালনা (এডহক) কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন-চট্টগ্রামের গৌরব ও লোহাগাড়া সাতকানিয়ার সর্বজন প্রিয়-মুখ_বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
নবগঠিত এ কলেজ পরিচালনা (এডহক) কমিটি শিক্ষানুরাগী সদস্য মনোনীত হয়েছেন-
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পদুয়া ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির রাসেল।
কলেজ প্রতিষ্ঠাতা’র অভিনন্দন-
বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন কলেজ পরিচালনা (এডহক) কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল ড. মুহাম্মাদ রেজাউল কবির।
কৃতজ্ঞতা প্রকাশ ও
এলাকা-বাসী অভিনন্দন-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী-ছাত্র ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ সর্বজন প্রিয়-মুখ আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা কমিটিতে (এডহক) উপযুক্ত ব্যক্তি’কে চেয়ারম্যান মনোনীত করায় এলাকা-বাসীর পক্ষে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য-১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এ সর্ববৃহত্ত কলেজটিতে দক্ষিণ চট্টগ্রামের প্রথম কয়েকটি বিষয়ে অনার্স মাস্টার্স রয়েছেন।