আন্তর্জাতিক

দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট ২২ আগস্ট থেকে

  • 6:27 pm - August 18, 2021
দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট ২২ আগস্ট থেকে

ঢাকা: ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ার বাবল চুক্তির আওতায় ২২ আগস্ট থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে।

বুধবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।

বিমানের যেকোনো সেলস অফিস, বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট সংগ্রহ করা যাবে। যাত্রীদের ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিমান জানায়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ড কর্তৃক তৈরিকৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই ভিতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকায় ভ্রমণ হবে আরামদায়ক ও আনন্দময়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ ছিল। অবশেষে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আবদুল মোমেন জানিয়েছেন ২০ আগস্ট থেকে এয়ার বাবল চুক্তির আওতায় দুদেশের মধ্যে ফ্লাইট যোগাযোগ শুরু হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au